চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া বিশ্বকাপে দেখা যেতে পারে ইতালিকে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ইতালির ফুটবল দলের খেলোয়াড়রা কাঁদছেন, ম্যাচের পর অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লে-অফে বাদ পড়ে বুফনদের কান্না

ইতালি এখনও শোকের নগরী। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে সুইডেনের কাছে হেরে ৬০ বছর পর বিশ্বসেরার মঞ্চে খেলার সুযোগ হারিয়েছে আজ্জুরিরা। তবে শোকে কাতর চারবারের বিশ্বসেরা দেশটিকে রাশিয়া বিশ্বকাপ খেলার আশা যোগাচ্ছে পেরুর সংবাদ মাধ্যম ‘লিভেরো’। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিশ্বকাপের মূলপর্ব থেকে বহিষ্কৃত হতে পারে পেরু। আর তাতেই আশার বাতিটা খানিকটা হলেও যেন জ্বলে উঠেছে ইতালির জন্য।

লিভেরোর প্রকাশিত খবরে বলা হয়েছে, পেরুর জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন কংগ্রেসের মহিলা সদস্য প্যালোমা নচেডা। সেই প্রস্তাব সংসদে পাস হলে নির্বাচন ছাড়াই অগণতান্ত্রিক উপায়ে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি হতে পারবেন যে কেউ।

কিন্তু এমন উপায়ে ফুটবল ফেডারেশনের সভাপতি কিংবা কাউন্সিলর হওয়া সম্পূর্ণভাবে খেলাটির অভিভাবক সংস্থা ফিফার নিয়মের পরিপন্থী। যেকোনো ফুটবল ফেডারেশনকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার কড়া নিয়মও আছে ফিফার আইনে।

Banglabid

লিভেরো জানাচ্ছে, নচেডার প্রস্তাব সংসদে পাস হলে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ফিফার সবরকম প্রতিযোগিতা থেকে বের করে দেয়া হতে পারে পেরুকে। অর্থাৎ, সেক্ষেত্রে বিশ্বকাপও খেলা হবে না ৩৬ বছর পর বিশ্বসেরার মঞ্চের টিকিট পাওয়া পেরুর।

সেটি দেখেই আশায় বুক বাঁধছে ইতালির সমর্থকরা। পেরু বিশ্বকাপ খেলতে না পারলে ইতালি, নেদারল্যান্ডস কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে না পারা সাউথ আমেরিকার আরেক দল চিলিকে দিয়ে হতে পারে ৩২তম দলের শূন্যস্থান পূরণ। এক্ষেত্রে ফিফার সদস্য দেশগুলোই ভোটাভুটির মাধ্যমে ঠিক করবে কোন দল যাবে বিশ্বকাপে।

ইতালির খেলোয়াড়রা মাঠে, একজন গোলরক্ষক মুখোশ পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

ভাল খবরের উল্টো পিঠে বড় দুঃসংবাদও অপেক্ষা করে আছে আজ্জুরিদের জন্য। যার জন্য হুমকির মুখে পেরুর বিশ্বকাপ স্বপ্ন, সেই প্যালোমা নচেডা সিদ্ধান্ত নিয়েছেন তুলে নেবেন নিজের প্রস্তাবনা। সেক্ষেত্রে পরের নির্বাচনে বিশাল পরিমাণ জনগণের ভোট হারাতে পারেন তিনিও। কেননা তার নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল পেরুর ক্রীড়াজগতে বড় পরিবর্তন আনা। সেটির প্রথমধাপই ছিল নির্বাচনবিহীন ফুটবল ফেডারেশন।

নচেডা তার প্রস্তাব তুলে নেবেন কিনা আপাতত সেদিকেই তাকিয়ে আজ্জুরিরা। কংগ্রেসম্যানের বিতর্কিত সিদ্ধান্তে পেরুর ক্রীড়াজগতে কোন পরিবর্তন আসুক না আসুক, ইতালির ফুটবলে বড় নিয়ামক হয়ে আসতেই পারে। একেবারে নিভে যাওয়া সলতেটা টিমটিমিয়ে জ্বলতে এর বাইরে যে আর কোন পথই খোলা নেই বুফনের ইতালির জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিপেরুরাশিয়া বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিবেকবান কোন মানুষ বিএনপিকে ভোট দেবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

পরবর্তী
Prominent Bangladeshi musician performing on stage with traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

লালবাগে খান মোহাম্মদ মৃধা মসজিদের নান্দনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

খান মোহাম্মদ মৃধা মসজিদ: লালবাগে নান্দনিকতার শৈলী

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT