চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ প্রভাবের কথা জানিয়েছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এই যুদ্ধ অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতি ধ্বংস করে দেয়ার হুমকি তৈরি করেছে। যুদ্ধের প্রভাব নিয়ে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে ইউক্রেনে যুদ্ধ বিশ্বজুড়ে কতটা খারাপ প্রভাব ফেলেছে তার বিস্তারিত বিবরণ দিয়েছে জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আনুষ্ঠানিক ওই প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, যুদ্ধের কারণে ‘ত্রিমাত্রিক সংকট’ তৈরি হয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মূল্যস্ফীতি হচ্ছেই। উন্নয়ন থমকে গেছে। অনেক দেশ তাদের ঋণ পরিশোধে ব্যর্থ।

Banglabid

যুদ্ধের কারণে বিশ্বে ১৭০ কোটির বেশি মানুষ খাদ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করছে। যাদের এক-তৃতীয়াংশ আগে থেকেই দারিদ্র সীমায় বসবাস করছিল।

কয়েক মাসে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। গত বছরের তুলনায় খাদ্যপণ্যের দাম বেড়েছে ৩৪ শতাংশ।

আকাশ ছোঁয়া এই পণ্য মূল্যে সব থেকে বেশি ভুগতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে। খাদ্যপণ্যের উর্ধ্বগতির কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকিও বাড়ছে।

Reneta

প্রতিবেদনে খাদ্যপণ্য মজুদ না করা, প্রান্তিক কৃষকদের সহায়তা দেয়া, পণ্য পরিবহন খরচ স্থিতিশীল রাখা এবং রাপ্তানির উপর বিধিনিষেধ প্রত্যাহার করতে পরামর্শ দেয়া হয়েছে।

রাজনৈতিক সদিচ্ছা এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার করলে অর্থনীতির উপর এই ধাক্কা সামাল দেয়া সম্ভব বলেও প্রতিবেদনে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক সংকটখাদ্য সংকটজাতিসংঘতেল সংকটরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

পরবর্তী

ইউরোপা লিগ থেকে বার্সেলোনার বিদায়

পরবর্তী
ফুটবল মাঠে খেলোয়াড়ের আনন্দময় মুহূর্ত, ইউরোপা লিগে বার্সেলোনার বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগ থেকে বার্সেলোনার বিদায়

বিশাল নীল টুইটার লোগো দেওয়ালে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ইলন মাস্কের কাছে টুইটার জিম্মি নয়'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT