চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় জরুরি অবতরণের পর উড়োজাহাজে বিস্ফোরণ, নিহত অর্ধশত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়া-উড়োজাহাজ বিস্ফোরণ

রাশিয়ায় বিমানবন্দরে একটি উড়োজাহাজ জরুরি অবতরণের পর বিস্ফোরিত হয়ে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৬ জন।

বিবিসি জানায়, রুশ এয়ারলাইন কোম্পানি এরোফ্লোট এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রাশিয়ার রাজধানী মস্কোতে শেরেমেতইয়েভো বিমানবন্দরে জরুরি অবতরণের পরপরই সেটি ভয়াবহভাবে বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’টি শিশু এবং উড়োজাহাজটি একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

Banglabid

বিস্ফোরণের এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা গেছে, জরুরি অবতরণের পর আরোহীরা বিশেষ বহির্গমন পথে স্লাইড করে জ্বলন্ত উড়োজাহাজ থেকে পালানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, উড়োজাহাজটিতে যেভাবে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছিল, তাতে কারো জীবিত বের হওয়া ‘অলৌকিক’ ঘটনা ছাড়া কিছু নয়।

বিস্ফোরণের সময় প্লেনটিতে ৭৮ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Reneta

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কভোর্তসোভা আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, বিস্ফোরণের ঘটনা আহত হয়ে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার রাষ্ট্রীয় এয়ারলাইন কোম্পানি এরোফ্লোট জানিয়েছে, উড়োজাহাজটি ‘যান্ত্রিক জটিলতার কারণে’ উড্ডয়নের পর বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছিল। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।রাশিয়া-উড়োজাহাজ বিস্ফোরণ

সুখোই সুপারজেট-১০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ২ মিনিট) মুরমানস্ক শহরের উদ্দেশে শেরেমেতইয়েভো বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল।

উড্ডয়নের কিছু সময় পরই ক্রুরা কন্ট্রোল রুমের কাছে ‘ত্রুটি’র কথা জানিয়ে সাহায্যবার্তা পাঠায়। এর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তার সাথে সাথেই প্লেনের দু’টো ইঞ্জিনে আগুন ধরে বিস্ফোরণ হয়।

এরোফ্লোট জানায়, ক্রুরা যাত্রীদের বাঁচানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছেন এবং মাত্র ৫৫ সেকেন্ডের মধ্যেই যতজনকে সম্ভব বাঁচানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনারাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

পরবর্তী

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়ার ফুটবলারদের নিয়ে নেটফ্লিক্সের মিনি সিরিজ

পরবর্তী

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়ার ফুটবলারদের নিয়ে নেটফ্লিক্সের মিনি সিরিজ

আসল ম্যাচে ধরা পাকিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT