চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসল ম্যাচে ধরা পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডে পা রেখে রীতিমতো উড়ছিল পাকিস্তান। তিন ট্যুর ম্যাচে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির পর জিতেছিল সব ম্যাচই। কিন্তু আসল লড়াইতে নেমে হেরে গেছে সরফরাজ আহমেদের দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে এই ফরম্যাটের একনম্বর দলটি।

প্রথম ব্যাট করতে নেমে বাবর আজম ও হারিস সোহেলের হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৭৩ রান করে পাকিস্তান। বাবর ৬৫ ও সোহেল করেন ঠিক ৫০ রান। ইমাদ ওয়াসিম ১৮ এবং ফাহিম আশরাফ ১৭ রান করলেও ওপেনার ফখর জামান (৭) ও ইমাম-উল হক (৭) ভালো না করতে পারায় বড় স্কোর হয়নি পাকিস্তানের।

ইংল্যান্ডের হয়ে ওয়ানডের পর টি-টুয়েন্টি অভিষেকেও আলো ছড়িয়েছেন জফরা আর্চার। চার ওভারে ২৯ রান ব্যয়ে ২ উইকেট নেন ক্যারিবীয় বংশোদ্ভূত এ পেস-অলরাউন্ডার। টম কারেন ও ক্রিস জর্ডান নেন একটি করে উইকেট।

পাকিস্তান ইংনিসের জবাব দিতে নেমে একজন বাদে রান পেয়েছেন ইংল্যান্ডের টপঅর্ডারের সব ব্যাটসম্যানই। বেন ডাকেট ৯ রান করে আউট হলেও ৩৬ রান করেন আরেক ওপেনার জেমন ভিন্স। ৪৭ রান করেন টেস্ট অধিনায়ক জো রুট।

তবে ২৯ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে আসল কাজটা করেছেন অধিনায়ক ইয়ন মরগান। পরে ১২ বলে অপরাজিত ২০ রান করে অধিনায়ককে দারুণ সঙ্গ দেন জো ডেনলি। চার বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

আগামী ৮ মে ওভালে শুরু হবে দুদলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-পাকিস্তান সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে ভ্যালিডেশন ও ফলাফল প্রকাশ

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

লিটনদের ১৮৩ রানের চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড

এপ্রিল ২৭, ২০২৬

সব থেকে কম শো নিয়েও এই ছবির আয় ৩ কোটি!

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT