চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার পুরানো ও ভুল অস্ত্রের ব্যবহারে বেসামরিক হতাহত বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার পুরানো ও ভুল অস্ত্রের ব্যবহারে বেসামরিক হতাহত বেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ান হামলায় দেশটি সম্ভবত পুরানো এবং ভুল অস্ত্র ব্যবহার করেছে, যার ফলে বেসামরিক হতাহত অনেক বেশি হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি টুইট বার্তার বরাতে বিবিসি জানায়, রাশিয়া সম্ভবত তার সামরিক উদ্দেশ্য অর্জনে ব্যর্থতার ফলে এই অস্ত্রগুলির ব্যবহার করেছে।

Latest Defence Intelligence update on the situation in Ukraine – 16 March 2022

Find out more about the UK government’s response: https://t.co/UPQE4x2Bzi

🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/sToWIqF20K

— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 16, 2022

জাতিসংঘ ইউক্রেনে এখন পর্যন্ত ৭২৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। যদিও প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Banglabid

এ যুদ্ধে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য রুশ সিদ্ধান্তের পরিণতি ও প্রভাব সম্পর্কে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বুধবার রাশিয়ান নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল নিকোলে পাত্রুশেভের সাথে এ প্রসঙ্গে ফোনে কথা বলেছেন।

Reneta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনকে “যুদ্ধাপরাধী” বলে সম্বোধন করেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনে ১ বিলিয়ন মূল্যের অস্ত্র পাঠিয়েছে।

রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে যা বিশ্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যযুক্তরাষ্ট্ররাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো যারা

পরবর্তী

প্রথম দিনে ইংল্যান্ডের দাপট, চলছে রুট রাজত্ব

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনে ইংল্যান্ডের দাপট, চলছে রুট রাজত্ব

জাপানে শক্তিশালী ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত ভবন ও জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ২ জনের মৃত্যু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT