চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি’র নিয়োগ পরীক্ষা ভণ্ডুল: ক্ষমতাসীন দলের এ কেমন আচরণ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৭ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক জনকণ্ঠ, প্রথম আলোসহ কয়েকটি পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, তিন ক্যাটাগরিতে ২৭ পদের বিপরীতে আবেদন করা তিন হাজার ২২০ জন প্রার্থী গতকাল শুক্রবার নির্ধারিত দিনে পরীক্ষা দিতে আসেন। কিন্তু তাদেরকে পরীক্ষার হল থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আর ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচির নামে চাকরিপ্রার্থীদের হয়রানি ও লাঞ্ছিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি নিয়োগ পরীক্ষা বন্ধ করতে রাজি না হওয়ায় আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও আইসিটি সেন্টারের প্রশাসককে হত্যার হুমকি দেয় তারা। এ ঘটনার ঠিক একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের মালি ও আয়া পদে নিয়োগ পরীক্ষার সাক্ষাতকার বন্ধ করে দেয়  মতিহার থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুইটি ক্ষেত্রেই তারা নিয়োগ-প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এনে নিজেদের দলীয় প্রার্থীদের নিয়োগ দেয়ার দাবি করে। এমন ঘটনা এই প্রথম নয়, অসংখ্যবার ঘটেছে। আর এসব ঘটনার বেশিরভাগের সঙ্গেই জড়িত থেকেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ২০১০ সালে ওই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জেলা পাবনায় এমন একটি ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু তাই নয়, তাদের হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। এমন হামলার পর সরকারি দলের নেতাকর্মীদের তাণ্ডবের কথা তুলে ধরে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে কেঁদে ফেলেন প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু সেই ঘটনার কি বিচার হয়েছে? না হয়নি। উল্টো ১০ দিনের মধেই পাবনা ছাড়তে হয়েছিল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও জামিন নিয়ে তারা বেরিয়ে যায়। ঘটনাকে মিডিয়ার সৃষ্টি বলে দাবি করেন প্রধানমন্ত্রীর প্রভাবশালী উপদেষ্টা। এমন খারাপ অভিজ্ঞতার পরও আমরা চাই রাজশাহীর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। ক্ষমতাসীন দল করাই বড় যোগ্যতা, অন্য কোনো যোগ্যতা না থাকলেও চলবে; এমন মনোভাবকে আমরা স্বৈরাচারী আচরণের সঙ্গেই তুলনা করতে পারি। আর এসব ঘটনার বিচার না হলে বারবার  তা ঘটতেই থাকে। পাবনার সেই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকদের সঙ্গে কথা বলে লাশ হলেন এক রোহিঙ্গা মুসলিম

পরবর্তী

‘টিআইবির প্রতিবেদন দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র’

পরবর্তী

‘টিআইবির প্রতিবেদন দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র’

সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশের নারী ফুটবল দল

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT