চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানে সেরায় বাবর-ওয়ার্নার, উইকেটে চারের মধ্যে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের হৃদয় ভেঙে অস্ট্রেলিয়ার প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে পর্দা নেমেছে আরব আমিরাত আসরের। কেন উইলিয়ামসনের দল টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠে হতাশায় ডুবেছে, বাকি দুটি গত ওয়ানডে বিশ্বকাপে।

বাংলাদেশ বাছাইপর্বে খেলে সুপার টুয়েলভ পর্বে এসে ব্যাটে-বলে ডুবন্ত পারফরম্যান্স করেছে একটার পর একটা ম্যাচে। কোনো জয় ছাড়াই মূলপর্ব থেকে শূন্য হাতে ফিরে এসেছে। বাছাইয়ে হেরেছে স্কটল্যান্ডের কাছে।

দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তানকে সেমিতে হারিয়ে আসে টুর্নামেন্টের শুরুর দিকে দাপট দেখাতে না পারা চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড সেমিতে বিদায় করেছে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডকে।

Banglabid

সহযোগী দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড, ওমান, নামিবিয়া দারুণ খেলা উপহার দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের মতো ভরাডুবি দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী দল নিয়েও বেশিকিছু করতে পারেনি শ্রীলঙ্কা।

সাউথ আফ্রিকা সম্ভাবনা জাগিয়ে রানরেটের কারণে সেমির টিকেট কাটতে পারেনি। বিরাট কোহলির ভারতের সেমিতে উঠতে না পারা ছিল বিপর্যয়ের মতো।

এরমাঝেই ব্যাটে-বলে দারুণসব পারফরম্যান্স উপহার দিয়েছেন খেলোয়াড়রা। শিরোপা জেতা ওয়ার্নার শুরুতে সমালোচনায় ডুবে শেষদিকে ঘুরে দাঁড়িয়ে হয়েছেন সিরিজসেরা। উইকেট সংগ্রাহকের সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

Reneta

রান সংগ্রাহকের সেরা দুইয়ে আছেন ওয়ার্নার। ৭ ম্যাচে তিন ফিফটিতে ২৮৯ রান তার নামের পাশে। সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান। ৩২ চারের পিঠে হাঁকিয়েছেন ১০ ছয়।

শীর্ষে অবশ্য বাবর আজম। পাকিস্তান অধিনায়ক চার ফিফটিতে ৬ ম্যাচে ৩০৩ রান করেছেন, সর্বোচ্চ ৭০ রান। তিনে তার সতীর্থ ও ওপেনিং সঙ্গী মোহাম্মদ রিজওয়ান। ৬ ম্যাচে সর্বোচ্চ অপরাজিত ৭৯ রানের সঙ্গে তিন ফিফটিতে যিনি করেছেন ২৮১ রান।

রানে চারে জস বাটলার, ৬ ম্যাচে ২৬৯ রান ইংল্যান্ড তারকার। শ্রীলঙ্কান আসালাঙ্কা ৬ ম্যাচে ২৩১ নিয়ে পাঁচে। নামিবিয়ার ডেভিড ওয়াইস ৮ ম্যাচে ২২৭ রানে টেবিলের ছয়ে। সাতে লঙ্কান নিশাঙ্কা ৮ ম্যাচে ২২১ রান নিয়ে।

আটে রানার্সআপ অধিনায়ক কেন উইলিয়ামসন, ৭ ম্যাচে ২১৬ রান নিয়ে, সর্বোচ্চ ইনিংসটি ফাইনালে খেলা ৮৫ রানের। কিউই ওপেনার মার্টিন গাপটিল ৭ ম্যাচে ২০৮ রান নিয়ে আছেন নয় নম্বরে।

সেরা দশের শেষজনও কিউই, ড্যারিল মিচেল ৭ ম্যাচে সংগ্রহ করেছেন গাপটিলের সমান ঠিক ২০৮ রান। বাকিদের মধ্যে আর কেউ এবার দুইশ রানের কোটা পার করতে পারেননি।

বোলারদের মধ্যে সেরা দশে আছেন বাছাই খেলা দলগুলোর কয়েকজন। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষে। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ১৩ উইকেট নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টেরও।

চারে টাইগার তারকা সাকিব আল হাসান, ৬ ম্যাচে ১১ উইকেট নামের পাশে। তার সমান উইকেট নিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউডের ম্যাচ লেগেছে ৭টি। সাউথ আফ্রিকার ড্যান প্রিটোরিয়াসের সংগ্রহ ৯ উইকেট।

নয় উইকেট আছে আরও কয়েকজনের। প্রোটিয়া এনরিচ নর্টজে, স্কটিশ ড্যাভি, পাকিস্তানি শাদাব, ইংলিশ আদিল রশিদ, নামিবিয়ার ফ্রেইলিংক, কিউই ইশ শোধি ও অজি পেসার মিচেল স্টার্কের নামের পাশে ৯ উইকেট করে।

আট উইকেট আছে মোট ১১ জনের। আফগান রশিদ, প্রোটিয়া তাবরেইজ, লঙ্কান থিকসানা, টাইগারদের শেখ মেহেদী, প্রোটিয়াদের রাবাদা, পাকিস্তানের হারিস রউফ, কিউইদের সাউদি, স্কটিশদের শেরিফ, লঙ্কান লাহিরু কুমারা, বাংলাদেশের মোস্তাফিজুর ও স্কটল্যান্ডের হুইলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনওয়ার্নারটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ফিঞ্চবাবরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশ বছরের প্রেম, অতঃপর বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা

পরবর্তী

২৫ নভেম্বর চরকিতে আসছে সৌমিত্রের ‘৭২ ঘণ্টা’

পরবর্তী

২৫ নভেম্বর চরকিতে আসছে সৌমিত্রের ‘৭২ ঘণ্টা’

ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT