চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানিয়েরির স্বপ্নের মৃত্যু হয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

লেস্টার সিটি থেকে বরখাস্ত কোচ ক্লদিও রানিয়েরি ইএসপিএন ফুটবলকে জানিয়েছেন, তার স্বপ্নের মৃত্যু হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে একের পর এক হারের ব্যর্থতা। শেষপর্যন্ত বরখাস্তই হতে হয়েছে লেস্টার রূপকথার নেপথ্যের নায়ককে। নয় মাস আগেই ক্লাবটির ১৩৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যটি এনে দিয়েছিলেন রানিয়েরি। স্বপ্নের প্রিমিয়ার লিগ শিরোপা।

বরখাস্ত হওয়ার পর চুপই ছিলেন রানিয়েরি। যখন মুখ খুললেন, তখন স্বপ্নের দুনিয়াটা বদলে গেছে তার। ইএসপিএন ফুটবলকে বলেছেন, ‘এমনটা হওয়ার কথা ছিল না। আমার স্বপ্নের মৃত্যু হয়েছে। তবে আমি আগের মতোই লেস্টার ক্লাবকে ভালোবেসে যাবো।’

গত মৌসুমের শিরোপার স্মৃতি টেনে রানিয়েরি বলেন, ‘আমি লেস্টারের ক্লাব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, তাদের মাধ্যমেই আমি লেস্টারকে শিরোপা জেতাতে পেরেছি।’

লেস্টারের সকল স্টাফ, সমর্থক ও গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রানিয়েরি। বিদায়বেলায় মধুর দিনগুলোর কথাই বেশি মনে পড়ছে তার, ‘মধুর স্মৃতিগুলো কখনোই ভুলব না। অনেক সুখের সময় আমি এখানে পার করেছি। তবে গর্বের বিষয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে আমি ড্রেসিংরুম শেয়ার করেছি।’

ট্যাগ: ক্লদিও রানিয়েরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নজরুল ইসলামকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন

পরবর্তী

কুমিল্লায় নৌকা প্রতীক পেলেন আঞ্জুম সুলতানা

পরবর্তী

কুমিল্লায় নৌকা প্রতীক পেলেন আঞ্জুম সুলতানা

সুরঞ্জিতের আসনে আ. লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT