চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের ব্যাপারে কিছু ভুল ধারণার জবাব দিলেন বাপ্পারাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
বাপ্পারাজ

বাপ্পারাজ

‘‌একটা ভুল ধারণা আছে যে, উনি সিনেমা হলের নাম করে মার্কেট করেছেন। অনুমতিটা সিনেমা হলের নাম করে নিয়েছেন। না, মার্কেটের কথা বলেই অনুমতি নেওয়া। মার্কেটটা ওখানে মার্কেট হিসেবেই তৈরি করা হয়েছিল। পরে আমরা সিনেমা হল করার চেষ্টা করেছিলাম, রাজউক থেকে অনুমতি দেওয়া হয়নি।’ উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স নিয়ে প্রচলিত কিছু ধারণার ব্যাপারে বললেন বাপ্পারাজ, নায়করাজ রাজ্জাকের বড় ছেলে। আজ ২৬ আগস্ট শনিবার সকালে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নায়করাজ রাজ্জাক স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এখানে বক্তব্য রাখেন তিনি।

নায়করাজ রাজ্জাককে নিয়ে দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রের মানুষজনের মাঝে কিছু ধারণা রয়ে গেছে। মাঝে মাঝেই তা সামনে এসেছে। ঘরোয়া আড্ডায় আলোচিত হয়েছে। অনেকেই অপেক্ষা করেছেন, আশা করেছেন নিশ্চয়ই রাজ্জাক এ ব্যাপারে মুখ খুলবেন। তবে তিনি এ ব্যাপারে কখনোই কিছু বলেননি।

বাপ্পারাজ আরও বলেন, ‘ওই ভবনে অনেক পিলার ছিল। সেটা ভেঙে জায়গা বের করে সিনেমা হল করার কোনো উপায় ছিল না। করা হয়নি। পরে ওপরে সিনেমা হল করার চেষ্টা করেছিলাম, তখনো অনুমতি দেওয়া হয়নি। কিছুদিন আগেও ওখানে বিসিকের একটা অডিটোরিয়াম ছিল, ওটাও আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম সিনেমা হল করার জন্য। উত্তরার একটি স্কুলের পাশে হওয়া সেটাও করা যায়নি। এই হলো ঘটনা। এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, আমি পরিষ্কার করে দিলাম। রাজ্জাক সাহেব দুই নম্বরি করে মার্কেট বানাননি, রাজ্জাক সাহেব সৎ থেকে মার্কেট বানিয়েছেন। রাজ্জাক সাহেব যদি দুই নম্বরি করে বানাতেন, তাহলে উত্তরায় আরও চার-পাঁচটা মার্কেট থাকত। করেননি।’

Banglabid

ব্যাংকের ঋণ পরিশোধের জন্য রাজ্জাক তার বাড়ি বিক্রি করেছিলেন। এ ব্যাপারে বাপ্পারাজ বলেন, ‌‘আমাদের এত বড় একটা বাড়ি ছিল, ব্যবসায় ক্ষতি করার পরে ব্যাংকের মাত্র চার কোটি টাকা ঋণ ছিল। লাখ লাখ, কোটি কোটি টাকা মানুষ মেরে দেয়, আবুল-করিম-গফুররা এমন করে, কোনো কথা ওঠে না কখনো। কিন্তু রাজ্জাক সাহেবের নামে আসবে, রাজ্জাক সাহেব চার কোটি টাকা মেরে দিয়েছেন, ব্যাংকে ডিফল্টার। আমরা আমাদের বাড়ি বিক্রি করে লোন শোধ করে দিয়েছি। আমরা অসৎ হলে মেরে দিতে পারতাম ওই টাকা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পারাজরাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেল ক্রসিং বার না থাকা গাজীপুরে ট্রেন দুর্ঘটনার মূল কারণ

পরবর্তী

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে হ্যারিকেন হার্ভের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT