চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘মরণের পরে’ নাটকে গাইলেন সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
বিনোদন
A A
দুজন ব্যক্তি সেলফি তুলছেন, একজন মহিলার পোশাক সুন্দর।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন একটি নাটকের জন্য গান গাইলেন কণ্ঠশিল্পী সালমা।

‘মরণের পরে’ শিরোনামের গানটি গেয়ে বেশ তৃপ্ত বলে জানালেন ক্লোজআপ তোমাকে খুঁজছে বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা এই শিল্পী। সালমার কথা, ‘গানটি এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এর রেশ শ্রোতাদের মনে অনেক বছর থেকে যাবে বলে আমার বিশ্বাস।’

নাটকের গান প্রসঙ্গে সালমা বলেন, ‘সত্যি বলতে, আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়। কিন্তু সেগুলো হয়তো সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কীতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়তো আবেগটা ফুটে ওঠে না। রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। তিনি আমাকে নাটকের গল্প বর্ণনা করেছেন। পুরো বিষয়টি অনুভব করে মনের মতো করে দরদ দিয়ে গেয়েছি।’

‘মরণের পরে’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (১৪ মার্চ) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘গল্পের ধরন অনুযায়ী গীতিকবি জনি হক গানটি লিখেছেন এবং নাভেদ পারভেজ সুর করেছেন। শুরু থেকেই আমাদের ভাবনায় ছিল, এই গানে সালমার কণ্ঠ জুতসই লাগবে। লোকজ আঙ্গিকের গানে তার গায়কী সর্বজনস্বীকৃত। নতুন গানটি তিনি দারুণ গেয়েছেন। আমি মুগ্ধ। শ্রোতারা গানটি পছন্দ করলে আমাদের প্রয়াস সফল হবে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘মরণের পরে’ নাটকের জন্য তৈরি হয়েছে গানটি। সম্প্রতি ঢাকার একটি বস্তিতে নাটকটির শুটিং হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এছাড়া থাকছেন মনিরা মিঠু ও তানজিম হাসান অনিক।

নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর। শিগগিরই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মরণের পরে’। এরপর ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে গানটির ভিডিও।

ট্যাগ: কণ্ঠশিল্পী সালমাকেয়া পায়েলতৌসিফ মাহবুবলিড বিনোদনসিনেমাওয়ালা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল পদ্ধতিতে এসএমই লোন সুবিধা দেবে নগদ ও ডানা

পরবর্তী

মুক্তিপণের জন্য খুন: বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল

পরবর্তী
মৃতদেহের পাশে প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিপণের জন্য খুন: বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল

শাহরুখ খান ওটিটিতে এসআরকে প্লাসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

'এসআরকে প্লাস' নিয়ে ওটিটিতে শাহরুখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT