চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীব গান্ধী স্টাইলে মোদিকে হত্যার ষড়যন্ত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ০৮, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিলো, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একই প্রক্রিয়ায় হত্যার ষড়যন্ত্র করেছিল মাওবাদীরা।

গ্রেপ্তারকৃত সন্দেহভাজন এক মাওবাদীর কাছ থেকে উদ্ধার করা একটি চিঠিতে এই পরিকল্পনার কথা প্রকাশ পেয়েছে বলে বৃহস্পতিবার আদালতকে জানিয়েছে পুনে পুলিশ।

দিল্লির দায়রা আদালতে পুনে পুলিশের জমা দেওয়া সেই চিঠিতে লেখা হয়েছে: ‘আমরা রাজীব গান্ধীকে হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চাইছি। আত্মঘাতী বিস্ফোরণের মতো ঘটনা। আমরা শেষ পর্যন্ত এতে ব্যর্থ হতে পারি। কিন্তু এমন কিছুর কথা আমাদের ভাবতেই হবে।’

১৯৯১ সালের ২১ মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী  দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন।

এই হত্যাকাণ্ড ঘটায় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটিই। সেসময় ভারতীয় শান্তিরক্ষী বাহিনী শ্রীলঙ্কার গৃহযুদ্ধে জড়িয়েছিল।

নিষিদ্ধঘোষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) বা সিপিআই (মাওবাদী)-র সঙ্গে সম্পৃক্ততার দায়ে বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Reneta

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- দলিত নেতা সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং, অধিকারকর্মী মহেশ রাউত ও সোমা সেন এবং রোনা উইলসন। গ্রেপ্তার করা এই ৫ জনই ‘ ‍শহুরে মাওবাদীদের শীর্ষ স্তরের নেতা’ বলে পুলিশ জানিয়েছে।

দিল্লিভিত্তিক অ্যাক্টিভিস্ট রোনা উইলসনের কাছ থেকে এই চিঠিটি পাওয়া গেছে বলে আদালতে জানিয়েছে পুলিশ। ‘কমিটি ফর রিলিজ অফ পলিটিক্যাল প্রিজনার্স’ সংগঠনের সদস্য রোনা। তিনি মূলত দিল্লিতেই কাজ করতেন।

রোনা উইলসনের বাড়ি থেকে পাওয়া মাওবাদীদের ওই গোপন চিঠিতে লেখা হয়েছে: ‘বিহার ও পশ্চিমবঙ্গে বড় বিপর্যয় হলেও দেশের ১৫টি রাজ্যে বিজেপি ভালই সরকার চালাচ্ছে। ওরা (বিজেপি) যদি এভাবে এগোয়, তা হলে সব দিক দিয়েই তা আমাদের দলের পক্ষে বিপদের কারণ হয়ে উঠবে। তাই দলের কয়েক জন সিনিয়র নেতা মোদী যুগের অবসান ঘটানোর কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন।’

তবে গ্রেপ্তারকৃতদের আইনজীবী এই চিঠিকে ভুয়া দাবি করে বলেন, তাদের ফাঁসানোর জন্যই তা তৈরি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের একজন নাগপুরের আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পিপল‌্‌স ল’ইয়ার্স (আইএপিএল)-এর সদস্য।

অন্যদের মধ্যে রয়েছেন নাগপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমা সেন, প্রধানমন্ত্রীর গ্রামোন্নয়ন দফতরের প্রাক্তন ফেলো মহেশ রাউত এবং ভিমা-কোরেগাঁওয়ে দলিতদের অভিযানের সংগঠক সুধীর ধাওয়ালে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিমাওবাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT