চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু পর্দায় নয়, বাস্তবেরও হিরো অনন্ত জলিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো, পরবর্তীতে প্রাণ হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের ছোট দুই ভাইয়ের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েই সোশাল মাধ্যমে তুমুল প্রশংসিত চিত্রনায়ক অনন্ত জলিল। অনেকে তাকে ‘বাস্তবের হিরো’ খেতাবও দিয়েছেন!

১৭ এপ্রিল নিজের জন্মদিনে নিহত রাজীবের দুই অসহায় ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নেয়ার কথা জানিয়ে অনন্ত জলিল তার ভেরিফায়েড পেজে একটি স্ট্যাট্যাস দেন। ৫৬ হাজার লাইক পড়ে ওই পোস্টে। এছাড়া সাড়ে ৫ হাজারের বেশি শেয়ার হয় পোস্টটি। দেখা গেছে ৪ হাজারের মতো মন্তব্য।

বিশেষ করে চোখে পড়েছে অনন্ত জলিলকে উদ্দেশ্য করে দেয়া মন্তব্যগুলো। সেখানে রাজীবের অসহায় ছোট দুই ভাইয়ের দায়িত্ব নিতে চেয়ে প্রশংসায় ভাসছেন অনন্ত জলিল। অনন্তর পোস্টের কমেন্টে চোখে পড়েছে প্রশংসার ফুলঝুরি। তাকে সবাই এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য সেলুট জানিয়েছেন। কেউ আবার অনন্ত জলিলের দীর্ঘজীবন কামনা করেছেন।

Banglabid

আবদুস সালাম নামে একজন ব্যাংক কর্মকর্তা বলেছেন, পৃথিবীতে কিছু উত্তম লোক তো আছেই। যদি তথ্যটি সঠিক হয় তাহলে আশা করি অন্য অবস্থা সম্পন্নরাও ভবিষ্যতে এ বিষয়ে আগ্রহী হবে। কামরুল আলম নামে একজন অনন্ত জলিলকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, আপনাকে নিয়ে অনেক সময় অনেকেই ট্রল করেছে। হয়তো আমিও কোনদিন মনের অজান্তে আপনাকে নিয়ে ট্রল করেছি। তার জন্য আমি এবং আমাদের সবাইকে ক্ষমা করবেন আশা করি। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনার ও আপনার পরিবারের প্রতি অনেক শুভ কামনা রইল।

মুকুল রহমান লিখেছেন, বেশকিছু অনলাইনে আপনার মহৎ উদ্যোগের কথা পড়লাম। আল্লাহ আপনাকে সবসময় এইরকম মহৎ কাজে সাহায্য করুন ও ক্ষমতা দান করুন। আমাদের দেশে অনেক সেলিব্রেটি আছেন বা রাজনীতিবিদ আছেন যাদের এইরকম ভাল, মহৎ কাজ করার ক্ষমতা আছে কিন্তু এইসব কাজ থেকে তারা হাজার মাইল দূরে।

রহমান পিয়াল লিখেছেন, আমি লজ্জিত নিজের কাছে নিজেই। কারণ আপনাকে নিয়ে হয়তো অনেক অকারণে হাসাহাসি করেছি। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন আপনকে আরও উন্নতি দান করুন। এমন কয়েক হাজার মন্তব্য দেখা গেছে, যেখানে অনন্ত জলিলকে সবাই শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন।

Reneta

শুধু তাই নয়। সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ তার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, এই আরব বংশদ্ভূত অবাঙালী অনন্ত জলিলই দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে হাত ও পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো রাজীব হোসেনের এতিম দুই ভাইয়ের দায়িত্ব নিয়েছেন। আমাদের মত সুশীল-চেতনার ধ্বজাধারী, টক শোতে বড় বড় কথা বলে দেশ-জাতিকে জ্ঞান দেয়া মানবতাবাদী দেশপ্রেমিক কেউ নয়।

আমাদের জন্য এই চরণ উৎসর্গীকৃত হোক,
মোরা কেবলই হাসি, কেবলই গাই, হাসিয়া খেলিয়া মরিতে চাই –
না জানি বেদন, না জানি রোদন, না জানি সাধের যাতনা যত …

মঙ্গলবার রাতে অনন্ত জলিল জানিয়েছেন, আজকের দিনে আল্লাহ তায়ালা তার সুন্দর ধরণী আর সুন্দর সুন্দর সৃষ্টির মাঝে আমাকে পাঠিয়েছেন, আজ আমার জন্মদিন, তাই শুকুর আলহামদুলিল্লাহ্। রাব্বুল আলআমিনের নিকট আমি কৃতজ্ঞ, এ কারণে যে এমন আনন্দের দিনে তিনি আমাকে স্বপরিবারে মক্কায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন।

জন্মদিনের দিনে তার মন খারাপের কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু দিন আগে বাস দুর্ঘটনায় রাজীব নামে একজন মেধাবী শিক্ষার্থী তার হাত হারিয়ে ছিলেন। এবং আজ তিনি পৃথিবী হতে বিদায় নিয়েছেন। যা আমাকে বেশ মর্মাহত করেছে। বাবা-মা হারা এই সন্তান তার ছোট দুই ভাইকে পিতা-মাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিলো। কিন্তু রাজীবের অকাল বিদায়ে তার দুই ছোট ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি যে পরিবার হারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে।

এদিকে অনন্ত জলিলের এমন আশাবাদের পর রাজীবের মেঝ খালা খাদিজা বেগম লিপি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের আপত্তি নেই। তবে এখন আমরা গ্রামের বাড়ি আছি। রাজীবের দাফন কাজ সম্পন্ন করতে। রাজীবের দুই ভাই আমাদের সঙ্গেই আছে। ঢাকায় ফিরে আমরা কথা বলতে চাই অনন্ত জলিল সাহেবের সঙ্গে। উনার আগ্রহের জন্য উনাকে ধন্যবাদ।’

গত ৩ এপ্রিল বাংলামোটর এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দুটি বাসের রেষারেষিতে সরকারি তিতুমীর কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র রাজীবের ডান হাত বাস দুটির মাঝখানে চাপা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সবাইকে কাঁদিয়ে সোমাবার দিবাগত রাতে না ফেরার দেশে চলে গেছেন রাজীব।

২০০৭ সালে রাজীবের বাবা মারা যাওয়ার পর তিনি তাঁর দুই ভাই আবদুল্লাহ হৃদয় এবং মেহেদী হাসান বাপ্পীর অভিভাবক ছিলেন। রাজীব তাঁর মাকে হারান যখন তাঁর বয়স ছিল আট বছর। ২০১২ সালে এইচএসসি পাস করার পর রাজীব তাঁর ভাইদের লেখাপড়ার খরচ জোগাড় করার জন্যে গ্রাফিকস ডিজাইনিংয়ের কাজ শুরু করেন।

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলরাজীবলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কর সুবিধা পাচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত

পরবর্তী

‘রোহিঙ্গারা নিঃসন্দেহে জাতিগত নিধনের শিকার’

পরবর্তী

'রোহিঙ্গারা নিঃসন্দেহে জাতিগত নিধনের শিকার'

মাশরাফীদের বেতন বাড়েনি, চুক্তিতে বাদ ৬ জন

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT