চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজা চার্লসকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসকে তার ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পৃথক পৃথক বার্তায় তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান।

সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং মহামহিম রাণী ক্যামিলার অভিষেক উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি মহামান্য রাজার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে, আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার অপেক্ষায় আছি।’

Banglabid

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি (রাষ্ট্রপতি) বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজা তৃতীয় চার্লস এবং রাণী ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

পৃথক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি মহামান্য আপনার এবং মহামহিম রাণী ক্যামিলার ঐতিহাসিক গৌরবময় অভিষেকের উপলক্ষে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমি আত্মবিশ্বাসী যে রাজা তৃতীয় চার্লসের দূরদর্শী ও বিচক্ষণ রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধিতে অব্যাহতভাবে সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করবে।

প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসকে তার আন্তরিক সমথর্নের কথা জানান। এছাড়া আগামী দিনে দুই কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের হবে।

Reneta

প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজা ও রাণীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ুু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজা চার্লসরাজা চার্লসের রাজ্যাভিষেক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুন্ডোয়ানের জোড়া গোলে শিরোপার দৌড়ে এগিয়ে সিটি

পরবর্তী

‘একতরফা নিষেধাজ্ঞা’ বিরোধিতায় বাংলাদেশকে পাশে চায় চীন

পরবর্তী
বাংলাদেশের প্রতিনিধি একতরফা নিষেধাজ্ঞা বিরোধিতায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'একতরফা নিষেধাজ্ঞা' বিরোধিতায় বাংলাদেশকে পাশে চায় চীন

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৫ কোটি টাকা ও হীরার নাকফুল. Channel i News - চ্যানেল আই নিউজ

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৫ কোটি টাকা ও হীরার নাকফুল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT