চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীকে হারিয়ে টিকে থাকলো বরিশাল

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৪০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

রাজশাহী কিংসকে ১৭ রানে হারিয়ে বিপিএলের লড়াইতে টিকে থাকল বরিশাল বুলস। বরিশালের ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সামিত প্যাটেলের ৬২ রানে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে। বরিশালের পক্ষে ক্যারিবীয় র‌্যায়াড এমরিট তিনটি ‍উইকেট নেন।

শেষ ওভারে ২৮ রানের প্রয়োজন ছিল রাজশাহীর। ব্যাট হাতে হার্ডহিটার দলীয় অধিনায়ক ড্যারেন স্যামি আর বল হাতে থিসারা পেরেরা। ওভারের দ্বিতীয় বলে স্যামি ডিপ কাভারের ওপর দিয়ে বল আঁচড়ে ফেলালেন গ্যালারিতে। পরের বলে উইকেট কীপারের উপর দিয়ে চার। মনে হচ্ছিল জিতিয়েই ছাড়বে ম্যাচটাকে স্যামি। কিন্তু পরের তিন বলে বিগ হিট করতে না পারায় ১৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রাজশাহীকে।

১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুমিনুল হক ও নুরুল হাসান নাহিদ ২৭ রান করেন।

তৃতীয় ওভারে মনির হোসেনর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সোহান (১০)।

বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান সাব্বির রহমান। দলীয় ৩৬ রানের মাথায় এমরিটের বলে ম্যালনের কাছে তালুবন্দি হন তিনি।

তবে রাজশাহীর হারের শঙ্কাটা জাগে দলীয় ৫৩ রানে ওপেনার মুমিনুল হক আউট হলে। স্পিনার এনামুলের বলে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন মুমিনুল (১৬)।

দলীয় ৬৮ রানে পেরেরার বলে মুশফিকের কাছে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফেরেন রাকিবুল হাসান (৯)।

পঞ্চম উইকেট জুটিতে ৪৪ রানের জুটি গড়েন সামিত প্যাটেল ও ফ্যাঙ্কলিন।

শেষ ছয় ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ৭৬ রানের। খানিকটা অসম্ভব মনে হলেও রাজশাহীর স্বপ্ন টিকে ছিল সামিত প্যাটেল ও ফ্যাঙ্কলিনের হাতে। চার ওভারে ৫৪ রানের ব্যবধানে নিয়ে আসে এই দুজন ব্যাটসম্যান। তবে ১৭তম ওভারে কামরুল হাসানের বলে থিসারার কাছে মিড অফে ফ্যাঙ্কলিন (১৮)তালুবন্দি হলে জয়ের আশা ফিকে হতে থাকে রাজশাহীর।

আর ১৯তম ওভারের এমরিটের দ্বিতীয় বলে সামিত ৬২ রানে প্যাভিলনে ফিরে গেলে জয়ের আশা পরজয়ে রূপান্তরিত হয়।সামিত দলের পক্ষে ৫১ বলে সাতটি চার ও একটি ছয়ে ৬২ রান করেন।

এরআগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ওপেনার ডেভিড ম্যালানের ৫৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান করে বরিশাল বুলস।

রাজশাহীর বোলারদের মধ্যে মেহেদি মিরাজ, মোহাম্মদ সামি ও ফরহাদ রেজা প্রত্যেকে একটি করে উইকেট পান।

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতিথি পাখির কলকাকলিতে মুখর জা.বি ক্যাম্পাস

পরবর্তী

বন্ধ হচ্ছে না অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা ‘উবার’

পরবর্তী

বন্ধ হচ্ছে না অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা ‘উবার’

uber-viber-whatsapp

উবার-ভাইবার-হোয়াসঅ্যাপ চালু বা বন্ধে চাই সমন্বিত সিদ্ধান্ত

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT