বাংলাদেশ

রাজনৈতিক কারণে নয়, মইনুল গ্রেপ্তার ব্যক্তি অপরাধে: কাদের

রাজনৈতিক কারণে নয়, মইনুল গ্রেপ্তার ব্যক্তি অপরাধে: কাদের

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিক কারণে নয়, ব্যক্তি হিসেবে অপরাধ করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করাটা জরুরি ছিল। এ ধরনের ঘটনায় পার পেয়ে গেলে যে কেউ যাকে তাকে অশোভন, অমার্জিত গালি দিতে পারে।

‘তিনি ঐক্যফ্রন্টের নব্য নেতা, এসব বিবেচনা করে তাকে গ্রেপ্তার করা হয়নি। ব্যক্তি হিসেবে তিনি যে অপরাধ করেছেন সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে,’ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

নির্বাচনকালীন সরকারের আকার গতবারের মতোই
নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর সন্ধ্যায়  সরকার, সংসদীয় কমিটির বৈঠকের পর হবে জানিয়ে কাদের বলেন, নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার গতবারের মতোই হবে। নির্বাচনের তফশিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আরপিও অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে এবং মন্ত্রিসভা বা সরকার রুটিন দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন সরকারের সময় একনেক সভা হবে না। তবে মন্ত্রিসভার বৈঠক হবে বলে জানান মন্ত্রী। এছাড়া চলমান সংসদে আর সড়ক নিরাপত্তা আইন সংশোধন হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

নির্বাচন নিয়ে সংশয়ের বিষয়ে কিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী দেশে নির্বাচন হবে।’

আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারের কাজ শেষ করেছে জানিয়ে ২৬ তারিখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিষয়:ঐক্যফ্রন্ট ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্ট ব্যারিস্টার মইনুল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…