চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির অন্যতম শুদ্ধ পুরুষের বিদায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলাদেশের রাজনীতির অন্যতম শুদ্ধ পুরুষ সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি এমন সময়ে চলে গেলেন যখন বাংলাদেশের রাজনীতিতে তার মতো রাজনীতিবিদদের বড় প্রয়োজন। ক্ষমতার চূড়ান্ত কেন্দ্রে থেকেও তার মতো নিভৃতচারী, নির্লোভ, সৎ একনিষ্ঠ রাজনৈতিক নেতা এ দেশের সমকালীন রাজনীতিতে বিরল।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য যেমন ক্ষতি, তেমনি সদ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্যও ক্ষতি।

আমরা মনেকরি, সৈয়দ আশরাফুল ইসলামের শারীরিক প্রস্থান হলেও তার আদর্শ বেঁচে থাকবে দীর্ঘদিন। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং মুক্তিযুুদ্ধের আদর্শই ছিল সৈয়দ আশরাফের আদর্শ। তার সামগ্রিক জীবনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আমরা সরকারের সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়াদের ফোন করা হয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যরাও সৈয়দ আশরাফুল ইসলামকে পূর্ণভাবে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমাদের আশা।

সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েও খুবই সাদামাটা জীবনে অভ্যস্ত ছিলেন। এমনকি বিরোধী রাজনৈতিক নেতৃবৃেন্দের কাছেও সৈয়দ আশরাফ ছিলেন পরম পূজনীয়। তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও এর প্রমাণ মিলেছে। এখান থেকে সকল রাজনীতিককে শিক্ষা গ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

বরাবরের মতো আমরা আবারও বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রা ও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। এই অনন্য রাজনীতিবিদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রিসভামন্ত্রীসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT