চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির অংকের সঙ্গে এসএসসিতে সৃজনশীল গণিতের ধাক্কা

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৩:৫৮ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

পরীক্ষার সময় হরতাল-অবরোধের সঙ্গে গণিতে প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নপত্র চালু করার কারণে এসএসসির ফলে কিছুটা ধাক্কা লেগেছে। ফল বিশ্লেষণ করে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রথমবার বলে গণিতে সৃজনশীল প্রশ্নপত্র বুঝতে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়েছে।

এর সঙ্গে যোগ করে শিক্ষার্থীরা জানিয়েছে, মানসিক চাপেও ছিলো তারা।

এরকম একজন শিক্ষার্থী ভিকারুন নিসা নূন স্কুলের নিশাত তামান্নুম। সে বললো, আমরা যেভাবে রুটিন পাই সেভাবেই প্রস্তুতি নেই। বার বার রুটিন পরিবর্তন হওয়ায় আমাদের প্রস্তুতি নষ্ট হয়ে গেছে।

নিশাত তামান্নুমের অভিভাবক রেহেনা হক বলেন, ছেলে মেয়েরা এমনও অনেক পরীক্ষা দিয়েছে যখন তারা আগেরদিন পর্যন্ত জানতো না যে পরদিন কী পরীক্ষা হবে।

পরীক্ষার সময় হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের এরকম উদ্বেগের কথা স্বীকার করে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেছেন, সহিংস রাজনৈতিক কর্মসূচিতে পরীক্ষা পেছানোর বিকল্প থাকে না। তবে এর সঙ্গে গণিতে সৃজনশীল প্রশ্নপত্র চালুও পাসের হার কম হওয়ার একটি কারণ।

শিক্ষা সচিব বলেন, পরীক্ষার সময় সব জায়গায় হরতাল-অবরোধ সমানভাবে প্রভাব ফেলেনি। কোথাও বেশি আতঙ্ক ছিল, কোথাও আবার গোলযোগ বেশি হয়েছে।

তিনি বলেন, আমরা এবার গণিত ও উচ্চতর গণিতে সৃজনশীল পদ্ধতি চালু করেছি। যখন নতুন কোনো কিছু শুরু করা হয় তখন তার  পেছনে অনেক শ্রম দিতে হয় যা আমরা হরতাল-অবরোধের কারণে পারিনি। মূলতঃ গণিতে সৃজনশীল পদ্ধতি পরীক্ষার ফলাফলের সব সূচকে ধাক্কা লাগার অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ।

কথিত সেরা তালিকা
শিক্ষা সচিব বলেন, শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় থাকতে অনেক স্কুল পরীক্ষায় নানা অনিয়ম করে বলে আগামীবার থেকে এরকম তালিকা করা হবে না।

আর নৈর্ব্যক্তিক পদ্ধতি থাকবে কি না, সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডের গড় পাসের হার ৮৭.০৪। জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯’শ ১ জন। গত বছর ১০ বোর্ডে গড় পাসের হার ছিলো ৯১.৩৪। এক লাখ ৪২ হাজার ২’শ ৭৬ জন পরীক্ষার্থী পেয়েছিলো জিপিএ-ফাইভ। আট সাধারণ শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে গড় পাসের হার কমেছে ৫.৯৫ শতাংশ। আর  গণিতে পাসের হার কমেছে ৭.৭৩ শতাংশ।

ট্যাগ: এসএসসি রেজাল্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাইক্রোবাসে শুধু দু’জনই থাকার দাবি

পরবর্তী

ট্রেবল জয়ের স্বপ্নে বার্সেলোনা

পরবর্তী

ট্রেবল জয়ের স্বপ্নে বার্সেলোনা

কারাগারে মরলেও মিয়ানমারে ফিরবে না রোহিঙ্গারা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT