চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর রাস্তায় রাস্তায় শিক্ষার্থীদের প্রতিবাদ, বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
শিক্ষা
A A
শিক্ষার্থী বিক্ষোভ-সড়ক দুর্ঘটনা

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীর কয়েকটি স্থানে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এরই মধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি যাত্রী বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভরত শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে সরাতে অ্যাকশনে নামে পুলিশ। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে পুলিশ জানিয়েছে।

বেলা আড়াইটার দিকে বিমানবন্দর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে একদল শিক্ষার্থী। উত্তরায় কয়েকটি বাস ভাংচুর ও দু’টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলেও জানানো হয়েছে।

Banglabid

ফার্মগেটের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা ‘বাতাসে লাশের গন্ধ; কে সে নরপিশাচ আজো হাসে’, ‘আর উই স্টিল সেফ?’, ‘শখে আসিনি; ফাঁসির দাবিতে এসেছি’ – এসব প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে।

পুলিশ তাদের সরিয়ে দেয়ার পর রাস্তায় নামে কাছের আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

Reneta

দুপুর থেকে তেঁজগাও নাবিস্কো এলাকায় সড়ক অবরোধ করে রাখে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় যানজট দেখা দেয়।

রাস্তা অবরোধ করে ভাসানটেক সরকারি কলেজ ও গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরাও। এছাড়াও ঘটনাস্থল র‌্যাডিসনের কাছেও অবরোধ হয়েছে।

তেজগাঁও থানা জানায়, ঘণ্টাখানেকের বেশি রাস্তা অবরোধ থাকার পর পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভে রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটে প্রায় পুরো রাজধানী অচল হয়ে পড়েছে। অন্যান্য এলাকায় সড়ক অবরোধ ও ভয়াবহ যানজটের কারণে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত এলাকায় গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এসব রাস্তা একেবারে ফাঁকা রয়েছে।

পরিবহনের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন কয়েকশ’ মানুষ। ২০/২৫ মিনিট পর পর বিআরটিসির বাস ছাড়া আর কোনো গণপরিবহন না পাওয়ায় ছোট ছোট পিকআপে করে উত্তরা, শ্যাওড়াপাড়া ও আশপাশের এলাকা থেকে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন লোকজন।

মিরপুর-১, ২, ও ১০ নন্বর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী চ্যানেল অাই অনলাইনের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল থেকে অবরোধের চেষ্টা করলেও পুলিশ তাদের রাস্তায় অবস্থান করতে দেয়নি।

মিরপুর রোডের আগারগাঁওয়ে শেরে বাংলা বয়েজ স্কুলের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করেছে। কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুলিশের ধাওয়ার ঘটনা ঘটেছে।

সকাল থেকে রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এলাকা, রেডিসন হোটেল, শ্যাওড়া বাসস্ট্যান্ড ঘুরে সরেজমিনে দেখা গেছে অন্যান্য সাধারণ দিনের মতোই সব স্বাভাবিক রয়েছে। রাস্তায় ডিএমপির পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে দুপুর দু’টো থেকে উত্তরা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুর দু’টোর পর ধানমন্ডির সায়েন্স ল্যাবের সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর শুরু করে বলে অভিযোগ পাওয়া যায়।

দুপুরের পর মতিঝিল এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুনীর হাতে স্টিয়ারিং!

পরবর্তী

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিন বাতিল

পরবর্তী

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিন বাতিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাস্টমস বিভাগের স্বর্ণ ঠিকভাবেই আছে: গভর্নর

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT