চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর মালিবাগ রেলগেটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
অপরাধ
A A
মালিবাগে বন্দুকযুদ্ধে নিহত-মালিবাগ রেলগেটে

রাজধানীর মালিবাগ রেলগেটে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলিতে ‘সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, ১ লাখ ৭৯ হাজার টাকা এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, র‌্যাবের কাছে খবর ছিল, কক্সবাজারের বড় এক মাদক ব্যবসায়ী সেখান থেকে দুই-তিনমাস পরপর মাদকের চালান ঢাকায় নিয়ে আসে।

সেই তথ্যানুযায়ী নারায়ণগঞ্জের সানারপাড় থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর ওপর নজরদারি শুরু করে র‌্যাব। রোববার সকালে মালিবাগ রেলগেটে বাস থেকে ওই ব্যক্তিকে ১৪/১৫টা বড় লাগেজসহ নামতে দেখা যায়।

ওই ব্যক্তি লাগেজ নিয়ে বাস কাউন্টারের কাছে অপেক্ষা করার এক পর্যায়ে তার কাছে ২টি গাড়িতে করে এক নারী ও এক পুরুষ আসে এবং তার কাছ থেকে লাগেজ নিয়ে গাড়িতে তুলতে থাকে। ওই সময় সন্দেহভাজনকে ধরতে গেলে র‌্যাবকে লক্ষ্য করে সে গুলি ছোড়ে।

জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালালে ওই ব্যক্তির মৃত্যু হয়। গোলাগুলিতে আহত হয় বাকি ২ নারী ও পুরুষ এবং র‌্যাবের ২ সদস্য। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত সন্দেহভাজনদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা, ১ লাখ ৭৯ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এর সাথে কারা জড়িত আছে তদন্তের মাধ্যমে তা বের করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-২ কোম্পানি কমান্ডার।

ট্যাগ: বন্দুকযুদ্ধরাজধানী-বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবের আল জুবাইলে প্রবাসীদের পিঠা উৎসব

পরবর্তী

মাংসের বাজারও কি প্রধানমন্ত্রী দেখবেন?

পরবর্তী
প্রধানমন্ত্রী

মাংসের বাজারও কি প্রধানমন্ত্রী দেখবেন?

'কুরুচিকর' শব্দ শিখছেন আলিয়া!

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT