চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পুলিশ খুন হওয়াকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলেছে পুলিশ

রাজীব দাস রাজীব দাস
১০:৪০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীতে পুলিশের এক উপ-পরিদর্শক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাকে আকস্মিক ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে পুলিশ কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন পুলিশের কর্মকর্তা ইব্রাহিম মোল্লা। ঘটনায় মাসুদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী পুলিশের গাড়ির ড্রাইভার জানায়, রাত সাড়ে আটটার দিকে পর্বত সিনেমা হলের সামনে বগুড়া থেকে আসা জবা পরিবহনের একটি বাস থেকে নামে দুই যুবক। তাদেরকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করেন দারুসসালাম থানার কর্তব্যরত এএসআই ইব্রাহিম মোল্লা। সেসময় দুর্বৃত্তরা এএসআইকে একা পেয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

আহত ইব্রাহিম মোল্লাকে পুলিশের অন্য সদস্যরা সোহরাওয়ার্দী হাসপাতলে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি আকস্মিক ঘটনা। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। কীভাবে, কেনো বা কারা এই ঘটনা ঘটালো বা উদ্দেশ্য কী ছিলো সবকিছুর তদন্ত চলছে। মাসুদ নামের অপর এক দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে বলেও জানান তিনি।

ট্যাগ: পুলিশ হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিবিয়ায় মার্কিন কূটনীতিকদের মৃত্যুর দায় নিয়েছিলেন হিলারি

পরবর্তী

আইএস নির্মূলে সিরিয়া সরকার-বিদ্রোহী একসঙ্গে কাজ করতে পারে: পুতিন

পরবর্তী

আইএস নির্মূলে সিরিয়া সরকার-বিদ্রোহী একসঙ্গে কাজ করতে পারে: পুতিন

অশ্লীলতার দায় কাটিয়ে প্রেক্ষাগৃহে পরীমনি'র সিনেমা

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT