চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজকীয় বিয়ে সারলেন অঙ্কিতা-ভিকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
অঙ্কিতা ও ভিকির রাজকীয় বিয়ের ছবি, দম্পতি পরস্পরকে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন দিন প্রাক বিয়ের সব আয়োজন সেরে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের পাঁচতারা হোটেল গ্র্যান্ড হায়াতে জমকালো আয়োজনে বিয়ে করলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা ও তার প্রেমিক ভিকি জৈন।

এদিন পরিণতি পেল অঙ্কিতা-ভিকির তিন বছরের প্রেমের সম্পর্ক। বিয়েতে একদম রূপকথার রাজকন্যা হয়েই সামনে এলেন অঙ্কিতা। প্রাক-বিয়ের সব অনুষ্ঠানের মতোই বিয়ের দিনেও সবার নজর কাড়ে ‘পবিত্র রিসতা’ সিরিয়ালের এই অভিনেত্রী।

বিয়ের মণ্ডপে মণীশ মালহোত্রার ব্রাইড হিসাবে উপস্থিত ছিলেন অঙ্কিতা। তবে চিরাচরিত লাল নয়, বরং সোনালি লেহেঙ্গায় কনে সেজেছিলেন অঙ্কিতা। সঙ্গে ভারী মানানসই গয়না। তবে বিয়েতে সবচেয়ে বেশি নজর কেড়েছে অঙ্কিতার মাথার সুবিশাল ওড়না। মণ্ডপে যখন এন্ট্রি নিচ্ছিলেন অভিনেত্রী তখন মনে হচ্ছিল যেন হেঁটে চলেছেন কোন স্বপ্নপুরীর রাজকুমারী।

এদিকে রাজকীয় বিয়ে সারলেও কোনরকম গোপনীয়তা বজায় রাখেননি অঙ্কিতা। যেমন খোলাখুলি ভাবে প্রেম করেছেন অভিনেত্রী, ঠিক তেমনই রাখঢাকহীন ছিল তার বিয়ের সব অনুষ্ঠান। নিজেদের আনন্দের মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা-ভিকি। আর তাইতো তাদের বিয়ের সকল প্রোগ্রামের ছবিতে সয়লাব হয় গেছে সোশ্যাল হ্যান্ডেল গুলোতে।

সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও ভিকির সঙ্গে বন্ধুত্ব ছিল অঙ্কিতার। সুশান্ত-অঙ্কিতার কমন ফ্রেন্ড ভিকি। ২০১৬ সালে সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় অভিনেত্রীর। এরপর ২০১৮ সাল থেকে ভিকিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে, অবশেষে পরিণতি পেল তাদের তিন বছরের প্রেমের সম্পর্ক।

২০০৯ সালে ভারতীয় টেলিভিশন জি টিভির ‘পবিত্র রিসতা’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান অঙ্কিতা। ২০১৯ সালে ‘মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তার। কঙ্গনার এই ছবিতে ঝলকারি বাঈয়ের চরিত্রে দেখা মিলেছিল অঙ্কিতার। সম্প্রতি ‘পবিত্র রিসতা ২.০’ ওয়েব সিরিজে দেখা মিলেছে অঙ্কিতার।

ট্যাগ: অঙ্কিতাবিয়েভিকি জৈনসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত

পরবর্তী

নারীকে বিজ্ঞাপনে গরু হিসেবে উপস্থাপনের পর ক্ষমা প্রার্থনা

পরবর্তী
প্রাকৃতিক পরিবেশে যোগব্যায়াম করছেন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীকে বিজ্ঞাপনে গরু হিসেবে উপস্থাপনের পর ক্ষমা প্রার্থনা

প্রধান বিচারপতি এক সভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের আস্থাই স্বাধীন বিচারব্যবস্থার অন্তর্নিহিত শক্তির উৎস: প্রধান বিচারপতি

সর্বশেষ

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT