চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশ্রয়কেন্দ্র থেকে ঈদের জামাত

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১২:১৭ অপরাহ্ণ ২৬, জুন ২০১৭
বাংলাদেশ
A A
পাহাড় ধস

রাঙামাটি থেকে:পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটিতে সেনানিবাসের ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়  অনুষ্ঠিত হয়েছে। বেতার, টেলিভিশন কেন্দ্রসহ আশেপাশের আশ্রয়কেন্দ্রগুলো থেকে কয়েকজন এই বড় জামাতে অংশ নেন।

নামাজ শেষে পাহাড় ধসে নিহতদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই কাছের মসজিদের জামাত শুরুর সময় জানতে না পেরে, নামাজ পড়তে পারেননি। আবার কয়েকজন পরিবারের জন্য সকালের খাবার সংগ্রহ করার ব্যস্ততার কারণে যেতে পারেননি ঈদগাহে।

যারা গিয়েছেন তারাও এবার প্রতিবারের মতো ফিরনি-সেমাই খেয়ে ঈদগাহতে যেতে পারেননি। গোসল করে মিষ্টিমুখ না করেই নামাজ পড়তে গিয়েছিলেন সুমন। ফিরে এসে পেয়েছেন সেনাবাহিনীর দেয়া সেমাই।

দুই ছেলের সঙ্গে সুমন

নামাজ থেকে ফিরে দুই ছেলেকে নিয়ে সেমাই খেয়েছেন সুমন।

চ্যানেল আই অনলাইনকে সুমন বলেন,’এবার এরকম ঈদ করতে হবে কে ভাবতে পেরেছিল। রান্না করতে পারেনি আমার স্ত্রী। মিষ্টি না খেয়ে ঈদের নামাজ পড়লাম এই প্রথম। কিছুই করার নেই আমার। দুই ছেলেকে নানীর বাড়ি থেকে টুপি-পাঞ্জাবি দিয়েছে। ওদের খাইয়ে দিয়ে নিচে গিয়ে মোবাইলে ছবি তুলবো একটু পরে।’

টেলিভিশন কেন্দ্রের বারান্দায় বের হতেই দেখা কুচকে যাওয়া পাঞ্জাবি পড়া বেলাল মোল্লার সঙ্গে।

শিমুল তলীর ধসে সব হারানো বেলাল মোল্লা বলেন,’ আমার স্ত্রী ও দুই মেয়েকে শ্বশুর বাড়ি রেখে আসতে গিয়েছিলাম। সেসময় আশ্রয়কেন্দ্রে লুঙ্গি-পাঞ্জাবি দেয়া হয়। তাই পাইনি। পুরোনো পাঞ্জাবিতেই নামাজ পড়েছি। তবে পায়জামাটা নতুন। ইমাম সাহেব দিয়েছেন।’

বেলাল মোল্লা

শিশু একাডেমির আশ্রয় নেয়া পুরুষরা বেশিরভাগই নামাজ পড়েছে উন্নয়ন বোর্ডের মসজিদে। জামাতের কিছুটা দেরি থাকলেও তাড়াতাড়ি গোসল করতে সকাল ৭ টাতেই সরব এই আশ্রয় কেন্দ্র।

এখানে গোসলের লাইনে দাঁড়ানো হেলাল বলেন,’ আগে গোসল করে মায়ের রান্না করা ফিরনি খেতাম। এবার এখানে মা নিজে রান্না করতে পারছে না। তাই নামাজ পড়ে আত্মীয় বাড়িতে যাবো। সেখানেই খেতে পারবো।’

হেলাল যখন কথাগুলো বলছিলেন পাশেই মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে শুনছিলেন তার মা খালেদা বেগম।

হেলালের মা বলেন,’ গত ঈদেও সকালে সেমাই রান্না করেছিলাম। এখানে ঈদ করা যায়? আগামীকাল ভাঙা বাড়িতেই যাচ্ছি। ঝুঁকি থাক, তবুও নিজের বাড়িতো।’

চট্টগ্রামে রিকশা চালান ইউসুফ। পাহাড় ধসের খবর পেয়ে এসে দেখেন কিচ্ছু নেই। এখন পরিবার নিয়ে মাথা গুঁজেছেন রাঙামাটি সরকারি কলেজে। ঈদের জামাতে যাওয়ার ইচ্ছা থাকলে আজ তা পারেননি তিনি, কারণ সরবরাহ করা সেমাই, নাস্তা যোগাড়ে ব্যস্ত থাকতে হয়েছে তাকে।

ধসে পড়া এক পাহাড়ের পাশের এই মসজিদেও হয় ঈদের জামাত। টঙ এর মতো দাঁড়িয়ে আছে মসজিদটি

তিনি আরও জানান, এই আশ্রয়কেন্দ্রের কয়েকজন কাছের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলো। তবে অনেকেই জামাত শুরুর সঠিক সময়টা না জানায় নামাজ না পড়েই ফিরেছে।

এই সহায়- সম্বল স্বজন হারা মানুষগুলোর দুর্দশা ভোলেনি রাঙামাটির সর্বসাধারণ। গ্যারিসন সংলগ্ন ঈদ জামাতের দুই পর্বে, রিজার্ভ বাজার বড় মসজিদ, উন্নয়ন বোর্ড মসজিদসহ শহরের সব মসজিদেই নিহতদের আত্মার শান্তি, গুনাহ মাফ এবং দুস্থদের কল্যাণ কামনায় হয়েছে বিশেষ মোনাজাত।

ঈদ উপলক্ষে আজ আশ্রয়কেন্দ্রে আসবেন রাঙামাটি সেনানিবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাই আশ্রয়কেন্দ্রগুলো পরিপাটি করতে ব্যস্ত সেনা সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে ঈদের নামাজ পড়তে না পারায় অভ্যস্ত বলে জানালেন কর্পোরাল আকমল, হায়দারুলরা।

ভিডিওতে দেখুন রাঙামাটির ঈদের নামাজ:

ট্যাগ: পাহাড় ধসরাঙামাটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমার নির্মাতা হওয়ার ইচ্ছে নেই’

পরবর্তী

ব্রেক্সিটের পরও ব্রিটেনে বিনা শুল্কে রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ

পরবর্তী
ব্রেক্সিট

ব্রেক্সিটের পরও ব্রিটেনে বিনা শুল্কে রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ

দেশে দেশে প্রবাসীদের ঈদ উল ফিতর উদযাপন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT