চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাগ করে আর বাপের বাড়িতে নয়

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:৩৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
স্যাটায়ার
A A

রাগ আমাদের খুব কাছের এক অনুভূতির নাম। সারাদেশ খুঁজলে সুখি মানুষ দুই বা একজন পেলেও পাওয়া যেতে পারে। কিন্তু কোনো দিন রাগ করেননি এমন মানুষ পাওয়া বেসম্ভব। এ জন্যই ‘রাগলেন তো হেরে গেলেন’সহ  রাগ নিয়ে চালু আছে এমন নানা মশলাদার কথাবার্তা।

রাগ করে বাবার বাড়ি যাওয়ার হুমকি তো আমাদের দেশের বিবাহিত নারীদের ঐতিহ্যবাহী মারণাস্ত্র। বলা হয়ে থাকে, নারীরা হাজার বছর ধরে পুরুষকে ঘায়েল করে আসছে এই অস্ত্রের মাধ্যমে। পুরুষও থেমে নেই। নারীর রাগ ভাঙ্গানোর নানা উপায় বের করেছে। গান, কবিতা, শপিংয়ে যাওয়ার প্রতিশ্রুতি, কাকুতি-মিনতি, হাতে-পায়ে ধরাসহ নানা অস্ত্র আবিষ্কৃত হয়েছে স্ত্রীর রাগ ভাঙ্গতে।

একবার ক্লাসে নারীর রাগ সংক্রান্ত আলোচনায় শিক্ষককে প্রশ্ন করেছিলাম- স্যার, শুধু নারীরাই রাগ করে? স্যার বলেছিলেন, ‘না।  পুরুষও রাগ করে। রাগ ভাঙ্গানোর নানা উপায় প্রয়োগ করার পরও যখন স্ত্রীর রাগ ভাঙ্গে না, তখন কোনো কোনো স্মামী রাগ করে।’

রাগ করে বাবারবাড়ি যাবার হুমকি গ্রামের মেয়েরাই বেশি দেয়? এমন প্রশ্ন করেছিলাম এক বড় ভাইকে। বিজ্ঞ বড় ভাই বললেন, ‘হতে পারে শহরে যে যানজট; বাবার বাড়ি যেতে যেতেই রাগ পড়ে যায়।’

রাগ বা গোসসা নিয়ে এত কথা বলার কারণ নিশ্চয় পাঠক ধরতে পেরেছেন। কারণ প্রায় সবাই জানেন রাগ কমানোর জন্য পার্ক চালু হচ্ছে ঢাকায়। নাম ‘গোসসা নিবারণী পার্ক’।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে মেয়র সাঈদ খোকন উদ্বোধন করেন ‘গোসসা নিবারণী পার্ক।’

পার্ক উদ্বোধনের সময় মেয়র বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান অভিমান, গোসসা হয়ে থাকে। সেই গোসসা নিয়ে এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবেই তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে।’

ফলে রাগলেন তো হেরে গেলে না বলে এখন বলা যাবে, রাগলেন তো পার্কে যান। রাগ ভেঙ্গে যাবে।

মান অভিমান বা গোসসা নিবারণের উপায় নিয়ে বলেন, ‘এ পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।’

যে স্বামীরা স্ত্রীদের জন্য খবর ও খেলা দেখতে পারেন না। তারা রাগ করে বাসা থেকে বের হয়ে পার্কে গেলেই টিভিতে খেলা দেখতে পারবেন। খবর দেখতে পারবেন। ফলে রাগ ভেঙ্গে যাবে।

আবার যে নারীরা বাসায় মন খুলে সিরিয়াল দেখতে পারেন না। রান্নার অনুষ্ঠান দেখতে পারেন না। তারা রাগ করে পার্কে

চলে যাবেন। পছন্দের অনুষ্ঠানগুলো দেখে মন ভালো করে বাসায় ফিরবেন।

কিন্তু কথা থেকে যায়। যদি এক বাড়ির স্বামী খেলা দেখার জন্য পার্কে আসে; আরেক বাসার স্ত্রী সিরিয়াল দেখার জন্য পার্কে আসে? দুজনেই তো রাগ ভাঙ্গতে এসে মহা রাগ নিয়ে বাসায় ফিরবে।

তবে পার্কের নাম যেহেতু গোসসা নিবারণী পার্ক; সেহেতু এমন সিরিয়াস কন্ডিশন সামাল দেওয়ারও কোনো উপায় নিশ্চয় থাকবে। সেটা দেখতে অবশ্য আট নয় মাস অপেক্ষা করতে হবে।

ট্যাগ: গোসসা নিবারণী পার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব তিন সংস্করণেই শীর্ষে, মোস্তাফিজের ‘১২ লাফ’

পরবর্তী

নাঈমের সব প্রথমের সঙ্গেই ‘সাগরিকা’

পরবর্তী

নাঈমের সব প্রথমের সঙ্গেই ‘সাগরিকা’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১০ উৎপাদন কমাচ্ছে অ্যাপল

সর্বশেষ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT