চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনে ত্রাণ ঢোকার সুযোগ দিতে জাতিসংঘের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-রাখাইন-ত্রাণ সহায়তা

মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা কর্মীদের ‘প্রত্যাশিত, স্থায়ী প্রবেশাধিকার’ দিতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।

ত্রাণের অভাবে সেখানে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার লড়াইয়ের কারণে ঘর হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া ৩৩ হাজারেরও বেশি লোকজন মরতে বসেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপমহাসচিব আরসালা মুয়েলার বলেছেন, রাখাইনে আঞ্চলিক সংঘাতে বাস্তুহারা জনগোষ্ঠীর সঙ্গে তিনি দেখা করার অনুরোধ জানালে মিয়ানমার সরকার তা নাকচ করে দিয়েছে। শুধু তাই নয়, সংঘাত শুরু হওয়ার পর থেকে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া বেশিরভাগ দলকেই ওই এলাকায় ঢুকতে দেয়া হয়নি।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ছয়দিন ব্যাপী সফর শেষে মঙ্গলবার রাতে মুয়েলার সাংবাদিকদের বলেন,‘আমাদের প্রবেশের সুযোগ দরকার – প্রত্যাশিত, স্থায়ী প্রবেশাধিকার – যেন আমরা বিপদে থাকা মানুষদের কাছে পৌঁছাতে পারি।’

‘ভ্রাম্যমাণ ক্লিনিক থেকে শুরু করে অন্যান্য জরুরি সহায়তা যদি দ্রুত এই লোকজনের কাছে না পৌছায় তবে তারা এই সেবাগুলো আর পাবেই না কারণ সেখানে এগুলো নেই। তাদের এই চাহিদাগুলো পূরণ হচ্ছে না এবং এ কারণে লোকজন মারা যাচ্ছে,’ বলেন তিনি।

জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তার সহ-সমন্বয়কের দায়িত্বেও আছেন আরসালা মুয়েলার।

২০১৭ সালের আগস্ট থেকে ব্যাপকভাবে বিশ্বজুড়ে আলোচনায় মিয়ানমারের এই রাখাইন রাজ্য। সেনা চৌকিতে জঙ্গিদের হামলার জবাব হিসেবে গণহারে রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে বর্মি সেনাবাহিনীর হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে।রোহিঙ্গা-মিয়ানমার-রাখাইন-ত্রাণ সহায়তা

জাতিসংঘের তদন্তকারীরা বহুবার এই গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও ধ্বংসযজ্ঞের জন্য মিয়ানমারের সিনিয়র সেনা সদস্যদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। কিন্তু সেনাবাহিনী এই দায় অস্বীকার করে এসেছে বরাবরই।

সম্প্রতি রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী বাহিনী আরাকান আর্মির মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই সংঘাতের মধ্যে আটকা পড়েছে রাজ্যটিতে এখনো বসবাস জনগোষ্ঠী।

আরাকান আর্মি মূলত রাখাইনের বৌদ্ধ নৃগোষ্ঠী থেকে সদস্য সংগ্রহ করে। রাজ্যটিকে সায়ত্ত্বশাসনের আওতায় আনতে লড়ছে দলটি।

মিয়ানমার সফরের সময় মুয়েলার রাখাইনের রাজধানী নেপিদোতে উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ক্ষমতাসীন দলের নেতা ও সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গেও দেখা করেন তিনি। সু চি বলেন, রাখাইনে উন্নয়ন ও সামাজিক সংহতি রক্ষায় কাজ করছেন তিনি।

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররাখাইনরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

পরবর্তী

চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পরবর্তী

চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ধানে আগুন দেয়া মালেকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT