চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রশিদকে খেলাই যাবে না, এটা ভাবা যাবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুধাপ এগিয়ে আফগানিস্তান। ছোট সংস্করণে তারা বেশ শক্তিশালী, র‌্যাঙ্কিং অবস্থানই সেটা প্রমাণ করে। সময়ের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খানসহ এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার তাদের দলে। এসবে ভাবনা বেড়েছে বাংলাদেশের। সবমিলিয়ে আসন্ন সিরিজটা যে কঠিন হবে সেটি মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব আল হাসান রোববার রাতে আইপিএলের ফাইনাল খেলে ঢাকায় ফিরবেন সোমবার। অধিনায়কের অনুপস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে এলেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে ভারতের দেরাদুনে রওনা হওয়ার আগে শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন হেড কোচ কোর্টনি ওয়ালশকে সঙ্গে নিয়ে বললেন লক্ষ্য ও চ্যালেঞ্জের কথা।

‘সিরিজটা অনেক প্রতিদ্বন্দীতাপূর্ণ হবে। খুব একটা সহজ হবে না বলে মনে হয়। নিশ্চিতভাবেই বলা যায় ভালো ক্রিকেট খেলেই সিরিজ জিততে হবে।’

Banglabid

আফগানিস্তানের সঙ্গে সিরিজ জেতাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য। জিতলে স্বাভাবিকভাবে নেবে সবাই। কিন্তু হেরে গেলে শুনতে হবে সমালোচনা। এসব না ভেবে অবশ্য সিরিজটা সুযোগ হিসেবে নিয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে উন্নতির রাস্তা প্রশস্ত করার কথাই মাথায় রাখছেন মাহমুদউল্লাহ।

‘আমি এই জিনিসটা (চ্যালেঞ্জ) খুব সাধারণভাবে নেই। র‌্যাঙ্কিংয়ের কথাই ধরি, র‌্যাঙ্কিংয়ে ওরা আট নম্বর, আমরা দশ। চ্যালেঞ্জটা যেভাবে দেখি, প্রতিটি টি-টুয়েন্টি ম্যাচ আমরা যখন খেলি, ওটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কিছুদিন আগেও এই ফরম্যাটে আমাদের সামনে প্রশ্নবোধক একটা চিহ্ন ছিল। এখন ওটা সরে গেছে। ডে বাই ডে আমরা উন্নতি করছি। এই সিরিজটা আরও একটা সুযোগ, প্রতিটি ম্যাচ জেতার। জিততে পারলে, পরবর্তী সব সিরিজের জন্য দারুণ সুযোগ তৈরি হবে।’

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। কিন্তু সে লক্ষ্যের সামনে বাধা হয়ে আসতে পারে রশিদ-চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে রশিদ বিষয়ক বেশ কয়েকটি প্রশ্নও ছুটে গেল সহ-অধিনায়কের দিকে। সেরা ফর্মে থাকা এ লেগস্পিনারের প্রতি সমীহ রেখে বল বুঝে খেলার উপর জোর দেয়ার কথা বললেন মাহমুদউল্লাহ।

Reneta

‘অবশ্যই উনি(রশিদ) ভালো বোলার। ভালো ক্রিকেট খেলছেন। আমাদেরও সেভাবেই প্রস্তুতি নিতে হবে। জিনিসগুলো অনেকবেশি সিম্পল রাখা দরকার। নিজেরা কি করতে পারি, ওটার দিকে যদি বেশি ফোকাস রাখতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো হবে।’

‘আবার জিনিসটা যদি এভাবে দেখি, রশিদ অনেক ভালো বোলার। তাকে খেলাই যাবে না। এটা ভাবা যাবে না। আমরা বল দেখবো, বল যদি আমাদের জোনে থাকে তাহলে অবশ্যই স্কোরিং শট খেলব। তারপরও বলবো ওদের বোলিং আক্রমণটা অনেক ভালো। ব্যাটসম্যানদের অনেকবেশি সচেতন থাকতে হবে। ব্যাটসম্যানরা যদি সেরাটা খেলতে পারে, ইতিবাচক ফলাফল আশা করতেই পারি।’ রিয়াদের দর্শন এমনই।

অনুশীলনে রশিদকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় কিনা; জানতে চাইলে মাহমুদউল্লাহ বললেন, ‘যখন আমরা অনুশীলন করি কিংবা নেটে ব্যাটিং করে আসি, তখন আমার সঙ্গে মুশফিক কিংবা তামিম বসে আছে। এমনকি সাব্বির, যারাই আছে; তখন বিষয়টা নিয়ে কথা বলি। আলোচনা করি রশিদকে নিয়ে। কারণ আমরা সবাই জানি টি-টুয়েন্টি ক্রিকেটে রশিদ বিশ্বের সেরা বোলার। অবশ্যই তাকে সমীহ করতে হবে।’

‘আমার মনে হয় আমাদের শক্তির জায়গাটা বোঝা দরকার। আমরা কে, কীভাবে ক্রিকেট খেলি। প্রতিপক্ষের শক্তির জায়গার ব্যাপারেও ধারনা থাকা উচিত। ওই বেসিস করে ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যার যার শক্তি অনুযায়ী খেলতে হবে।’ -যোগ করেন মাহমুদউল্লাহ।

ভারতের দেরাদুনে আফগানদের বিপক্ষে টাইগারদের ম্যাচ আগামী ৩, ৫ ও ৭ জুন। সিরিজ খেলতে মঙ্গলবার সকাল ১০টায় দেরাদুনের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। আইপিএল ফাইনাল খেলে সাকিব ফিরবেন সোমবার। অধিনায়কের দেরাদুন যাওয়ার কথা বুধবার। লর্ডসে বিশ্ব একাদশের হয়ে চ্যারিটি ম্যাচ খেলতে যাওয়া তামিম ইকবাল দেরাদুনে দলের সঙ্গে যোগ দেবেন ১ জুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ধৈর্য সায়িমের অলংকার

পরবর্তী

হুইল চেয়ারে মহাকাশ জয়ের স্বপ্ন!

পরবর্তী

হুইল চেয়ারে মহাকাশ জয়ের স্বপ্ন!

খালেদা জিয়া-জামিন

খালেদার ৩ মামলার জামিন বিষয়ে হাইকোর্টের আদেশ সোমবার

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT