চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান: তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত

আবু সুফিয়ান আবু সুফিয়ান
৬:৪৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২১
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A
রমজানে তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত, মুসল্লির silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব জগতের প্রতিপালক, জীবন মৃত্যুর মালিক মহান আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক স্থাপনের এক অনন্য মাধ্যম তাহাজ্জুদের নামাজ। সাধারণভাবে তাহাজ্জুদ বলতে আমরা কিছুক্ষণ ঘুমানোর পর জাগ্রত হয়ে যে নামাজ আদায় করি সেটিই তাহাজ্জুদ হিসেবে আখ্যায়িত। এসময় একনিষ্ঠ মুমিনগণ বিছানা ও নিদ্রা ত্যাগ করে মালিকুল আমলাক, সমস্ত মানুষের রিজিকদাতা, রাজাধিরাজ মহান প্রতিপালকের দরবারে দাঁড়িয়ে যায়।

উল্লেখ্য, প্রাক ইসলামী যুগে তাহাজ্জুদের বিধান ছিলো ফরজ। পরবর্তীকালে এই বিধানটি বিলোপ হয়ে যায়। অধিকাংশ ফকিহগণের মতে, তাহাজ্জুদের নামাজ নফলের অন্তর্ভুক্ত। তবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এই নামাজ নিয়মিত আদায় করতেন।

রমজানে সালাতুত তাহাজ্জুদ আদায় করার গুরুত্ব অশেষ। আবার যেহেতু মুমিনগণ সাহরী খাওয়ার জন্য রাতে উঠতে হয় সেজন্য এই নামাজ আদায়ের বিশেষ সুযোগও রয়েছে। দোজাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত।[সহীহ মুসলিম, হাদিস নং ২৮১২]

Banglabid

হাদিসের সবথেকে বিশুদ্ধ ছয়টি গ্রন্থের মধ্যে অন্যতম দুটি গ্রন্থ আবু দাউদ ও নাসাঈ। এ দুটি গ্রন্থে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) বলেছেন,  আল্লাহ সেই ব্যক্তির উপর রহমত নাযিল করেন, যে ব্যক্তি রাতে নিদ্রা থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেন এবং তার স্ত্রীকে নিদ্রা থেকে জাগিয়ে দেন। এরপর তিনি ও তার স্ত্রী তাহাজ্জুদের সালাত আদায় করেন।  এমনকি যদি তিনি অর্থাৎ স্ত্রী ঘুম থেকে জাগ্রত হতে না চান, তবে তার মুখে যেন পানি ছিটিয়ে দেন।

রাসূলুল্লাহ (সা.) বিনা ওজরে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না।কেননা এসময় মহান আল্লাহ তায়ালা প্রথম আসমানে আসেন এবং মুমিনের কর্মকাণ্ড  শোনেন। আল্লাহ এবিষয়ে রাসুলুল্লাহ (সা.) কে উদ্যেশ্য করে পবিত্র কুরআনে বলেন, রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবেন, এটি আপনার অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে(মাকামে মাহমুদে) প্রতিষ্ঠিত করবেন।

শুরুতেই বলেছি তাহাজ্জুদের নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার এক অসাধারণ মাধ্যম। অপর হাদিসে সুপথের দিশারী, মানবতার মুক্তির মহান বাতিঘর নবী করীম (সা.) বলেন, মুসলিমদের মধ্যে পবিত্র কুরআনে অভিজ্ঞতাসম্পন্ন ও তাহাজ্জুদ নামাজ আদায়কারী ব্যক্তি বিরাট সম্মানের অধিকারী হবেন।

Reneta

নামাজের জন্য মুসল্লিরা মাটিতে মাথা নত করে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তাহাজ্জুদের বিষয়ে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ হযরত আলী (রা.) বলেছেন, ইবাদতে যারাই আধ্যাত্মিক  জগতে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, তাঁরাই রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। [দিওয়ানে আলী]

পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা, আমরা যেন রমজানের প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে মহিমান্বিত, রহমত, বরকত ও নাযাতের এই সময়টাতে জান্নাতের পথ সুগম করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমীন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহাজ্জুদরমজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালে ফ্রন্টলাইনারদের মানসিক চাপ

পরবর্তী

প্রতি রমজানে ২০ হাজারের বেশি মানুষকে ইফতার দেই: মিথিলা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: রমজানে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি রমজানে ২০ হাজারের বেশি মানুষকে ইফতার দেই: মিথিলা

চ্যানেল আই অনলাইন এর জন্য ব্যক্তির ছবি, বাংলায় সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT