চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে খাসির মাংস ৭২০, গরুর ৪৫০ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
অর্থনীতি
A A
মাংস

রমজান মাসে দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৫০ টাকা, বিদেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও মাংস ব্যবসায়ীদের এক যৌথ সভায় এই মূল্য নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু, মহাসচিব রবিউল আলম।

Banglabid

গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসের কেজি ৭২০ টাকা, ভেড়ার মাংস ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর তিন প্রকারের গরুর মাংসের দাম ছিল যথাক্রমে ৪৭৫ টাকা, ৪৪০ টাকা ও ৪৪০ টাকা কেজি প্রতি। সেক্ষেত্রে এবার কেজি প্রতি গরুর মাংসের দাম ২৫ থেকে ২০ টাকা কমানো হয়েছে।

দেশের সুপার শপগুলোতেও একই দামে মাংস বিক্রির নির্দেশ দিয়েছে ডিএসসিসি।

Reneta

সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, নির্ধারিত এই দর সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হবে। কোনও ব্যবসায়ি এই দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়িদের উদ্দেশে মেয়র বলেন, মাংসের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবেন। মাংসের গুণগত মান ঠিক রাখবেন এবং ওজনে কম দেবেন না।

মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, সিটি করপোরেশন এলাকায় বর্তমানে ভালো মানের জবাইখানা নেই। তাই আধুনিক জবাই খানা তৈরি করা দরকার। তাহলে আর অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই হবে না।

একটি চক্র গরু হাঁটে চাঁদাবাজি করছে এমন অভিযোগ করে তিনি বলেন, গাবতলী গরুর হাটে অন্যায়ভাবে অতিরিক্ত খাজনা আদায় করা হয়। গরু ব্যবসায়ীদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এ বিষয়ে সিটি করপোরেশনকে অন্তত এক হাজার অভিযোগপত্র দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এসময় রবিউল ডিএসসিসি এলাকায় একটি স্থায়ী কোরবানির হাট স্থাপনের দাবি জানান।

তবে মাংস ও গরুর হাট নিয়ে বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার ডিআরইউতে সংবাদ সম্মেলন করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান রবিউল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাংস
শেয়ারTweetPin9

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT