চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষের কবিতা’র লাবণ্য হচ্ছেন পরীমনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ এবার আসছে ওয়েব সিরিজে। সেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (২৪ অক্টোবর) রাতে সোনারগাঁও হোটেলে নিজের জন্মদিনের পার্টিতে এ খবর জানান পরীমনি। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্য আমি এতোদিন অপেক্ষা করছিলাম।

পরীমনি বলেন, ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসেনা। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নির্মাণ করবেন হিমেল আশরাফ।

চ্যানেল আই অনলাইনকে হিমেল আশরাফ বলেন, ‘শেষের কবিতা’ যখন নির্মাণের পরিকল্পনা করি তখন প্রথমেই মাথায় আসে লাবণ্য চরিত্রটি করবেন কে! তখনই মনে হলো বাংলাদেশ থেকে লাবণ্য চরিত্রের জন্য পরীমনিই যোগ্য। তবে অমিত চরিত্রে অভিনয় করবেন কলকাতার কোনো অভিনেতা।

একাধিক দর্শকপ্রিয় নাটক বানিয়েছেন হিমেল আশরাফ। গতবছর ‘সুলতানা বিবিয়ানা’ ছবি নির্মাণ করে আলোচনায় আসা এই পরিচালক মনে করেন, ‘স্বপ্নজাল’ ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করে পরীমনি যেমন ভূয়সী প্রশংসা পেয়েছেন, তেমনি ‘শেষের কবিতা’য় লাবণ্য চরিত্রে অভিনয় করে একইভাবে প্রশংসা পাবেন৷

পরিচালক হিমেল আশরাফের সঙ্গে আলাপ করে জানা যায়, ‘শেষের কবিতা’র নাট্যরূপ দিচ্ছেন মুহতাবা বৃত্তা। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে ‘শেষের কবিতা’র শুটিং। শেষ অংশের শুটিং হবে কলকাতায়।

ওয়েব সিরিজে ৮ পর্বে নির্মিত হবে ‘শেষের কবিতা’। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। ২০১৯ সালে ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি প্রকাশ হবে।

ট্যাগ: পরীমনিরবীন্দ্রনাথ ঠাকুরলিড বিনোদনহিমেল আশরাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাফল্য পেতে গেলে একটু হোঁচট খেতেই হয়

পরবর্তী

পিএসজির পয়েন্ট হারানোর দিন বার্সার সহজ জয়

পরবর্তী

পিএসজির পয়েন্ট হারানোর দিন বার্সার সহজ জয়

পাহাড় চূড়ায় সৌন্দর্যে ভরা এক হিমেল ঠিকানা লাভা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT