চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফল্য পেতে গেলে একটু হোঁচট খেতেই হয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: প্রথম ম্যাচে ব্যাট হাতে ফিফটি। পরের ম্যাচে বল হাতে তিন উইকেট। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দুই ম্যাচে ভিন্ন দুটি ভূমিকায় সফল। পেস-অলরাউন্ডার খুঁজে না পাওয়ার যে দীর্ঘ হতাশা টাইগার ক্রিকেটে, সেটি কিছুটা হলেও কেটেছে এই তরুণের পারফরম্যান্সে।

২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে নির্বাচকরা দলে চাচ্ছেন এমন একজন পেস-অলরাউন্ডারই। এভাবে পারফরম্যান্স করে যেতে পারলে সেই মুখটি হতে পারেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর সহজ হয়ে গেছে এ তরুণের সামনের পথ। জ্বরের কারণে রুবেল হোসেন না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুরু থেকেই একাদশে তিনি। চোখ যে সুদূরেই, ম্যাচসেরা হয়ে সেটি বললেন সাইফউদ্দিনও।

‘যেহেতু আমাকে বোলিং অলরাউন্ডার হিসেবে ধরা হয়, আমার প্রথম স্কিল অবশ্যই বোলিং। বলে উইকেট পেলে বা ইকোনমি বল করলে ভালো লাগে। পাশাপাশি ব্যাটিংটা। চেষ্টা করি দুইটাই ভালো করার।’

ওপেনিংয়ে বোলিং না পেলেও বল নতুন থাকতেই অধিনায়ক মাশরাফী সুযোগ করে দেন সাইফউদ্দিনকে। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও করেছেন দারুণ বোলিং। সুযোগ পাওয়া আর কাজে লাগানোর জন্য যে মুখিয়ে ছিলেন, ম্যাচ শেষে সেটি নিয়ে সরল স্বীকারোক্তিই ঝরল সাইফউদ্দিনের কণ্ঠে।

‘আমি মনে মনে চাচ্ছিলাম ম্যাশ ভাই আমাকে আনুক। অবশ্যই ধন্যবাদ যে আমাকে এনেছে। চাচ্ছিলাম যে কিছু একটা করে দেখাতে। খেলছিলাম রুবেল ভাই অসুস্থ থাকার কারণে। এই জন্য আমার এমনকিছু করতে হতো যেন পরের ম্যাচে সুযোগ পাই। যাতে সবার নজরে আসি।’

সাউথ আফ্রিকা সফরে টি-টুয়েন্টি সিরিজে ডেভিড মিলারের ব্যাটে এক ওভারে পাঁচ ছক্কা হজম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই বিপিএলের এক ম্যাচে ওভারে হজম সমান ছক্কা। সেই সাইফউদ্দিন বদলে গেছেন অনেকটাই। যার পেছনে আছে বাবার অনুপ্রেরণা।

Reneta

‘আসলে কিছু সময় সাফল্য পেতে গেলে মানুষ একটু হোঁচট খেতেই পারে। আমি সব সময় বিশ্বাস করি, আমার বাবা বলতেন- একটা ছেলে হাঁটা শিখতে গেলে বারবার হোঁচট খায়। তাই বলে কি তার হাঁটা বন্ধ হয়ে যায়? একইরকম আমিও মার খাবো। ওখান থেকেই তো শিখব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাচসেরা হয়ে ‘ভীষণ অবাক’ সাইফউদ্দিন

পরবর্তী

‘শেষের কবিতা’র লাবণ্য হচ্ছেন পরীমনি

পরবর্তী

'শেষের কবিতা'র লাবণ্য হচ্ছেন পরীমনি

পিএসজির পয়েন্ট হারানোর দিন বার্সার সহজ জয়

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT