চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রনদীপ হুদার ভাগ্য খুলে দিলো ‘এক্সট্র্যাকশন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
বিনোদন
A A

গেল ২৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় বাংলাদেশের রাজধানী ঢাকার গল্পে নির্মিত হলিউড সিনেমা ‘এক্সট্র্যাকশন’। এর মধ্য দিয়ে হলিউড সিনেমাতে অভিষেক হয়েছিল বলিউড অভিনেতা রনদীপ হুদার। হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এই ছবিতে রনদীপের অ্যাকশন মুন ছুঁয়ে গেছে সবার।

আর তাইতো ‘এক্সট্র্যাকশন’এর এই বিশাল সাফল্যের পর এবার রনদীপ চুক্তি বদ্ধ হলেন হলিউডের আরেকটি প্রকল্পে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন রনদীপ। এ বিষয়ে একটি বিবৃতিতে রণদীপ জানিয়েছেন যে, ‘এক্সট্র্যাকশন’ এ কাজ করা ছিল আমার জীবনের অন্যতম চমৎকার একটি অভিজ্ঞতা। এর মাধ্যমে সারা বিশ্বব্যাপী আমি যেই সাফল্য পেয়েছি তা আমার ধারনার বাইরে ছিল।

তিনি আরো যোগ করে বলেন যে, প্রতিটা শিল্পীই দর্শকদের কাছে পৌঁছাতে চায়। আমিও এমনটাই চাই। তাই আরো একবার আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করার যাত্রায় পা রাখলাম। আশা করছি সবাই আমাকে ভালোবাসা দিবেন। আন্তর্জাতিক চলচ্চিত্রের এই নতুন দিগন্তে পা রেখে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। 

নেটফ্লিক্স অরিজিনাল এর এই ‘এক্সট্র্যাকশন’ ছবিটি প্রযোজনা করেছিলেন হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। যেখানে ক্রিস হেমসওয়ার্থ ও রনদীপ হুদা ছাড়াও আরো অভিনয় করেন হলিউডের ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়াও বলিউড থেকেও অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠির মতো তুখোড় অভিনেতা।

রনদীপ অভিনীত বলিউডের সর্বশেষ সিনেমা ছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল’। যেখানে মূল ভূমিকায় দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান ও সারা আলি খানকে।

এছাড়াও আরো একটি সিনেমার কাজ রনদীপের হাতে রয়েছে, যেটি সালমান খান অভিনীত ও প্রযোজিত ‘রাধে’। সিনেমাটি গেল ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি।

ট্যাগ: ঢাকাবলিউডরনদীপ হুদাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬

পরবর্তী

সপ্তাহে দুই দিন ‘সাকিন সারিসুরি’

পরবর্তী

সপ্তাহে দুই দিন ‘সাকিন সারিসুরি’

বাঙালির বিজ্ঞানমনস্কতা: প্রসঙ্গ করোনা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT