চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রক্তচোষা ভ্যাম্পায়ার’ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:১৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

সাইফুল্লাহ সাদেক: আওয়ামী লীগ সরকারকে ‘রক্তচোষা ভ্যাম্পেয়ার’ আখ্যা দিয়ে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আখ্যা দিয়ে বলেন, দেশকে এ সরকার প্রকট দুঃসময়ে ঠেলে দিয়েছে। যন্ত্রণাক্রিষ্ট হাহাকারে আজ বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। নির্বিকার নাৎসি পন্থা দেশ শাসন করতে গিয়ে এক বিভীষিকা প্রতিষ্ঠিত করা হয়েছে দেশব্যাপী।

আজ রাজধানীর মৎস ভবনের সামনে বিএনপি ও জামায়েত কর্মীদের ওপর আওয়ামী পুলিশের হামলা আওয়ামী নাৎসির বহি:প্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

Banglabid

এই ‘নাৎসি সরকারের’ অধীনে কোন নির্বাচন সুষ্ঠুু হতে পারে না মন্তব্য করে রিজভী বলেন, পুরানো সিইসি ছিলেন সরাসরি ‘আওয়ামী বাকশালী’ সরকারের প্রতিনিধি। নতুন সিইসিও কতোটা কী তা আপনারা বুঝতে পাচ্ছেন। এ সরকারের অধীনে কোন কিছুই সুষ্ঠু হতে পারে না।

‘আওয়ামী লীগ সরকার দস্যু সরকার’ যারা মানুষের জান, মালসহ সব কিছু কেড়ে নেয়, তারা মানুষ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এ সরকার নিজেরাই নিজেদের নির্বাচিত করে বৈধ হওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা বারবার বলছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে।

Reneta

আজ বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিলো। দলীয় প্রধানকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সাধারণ জনতা জমায়েত হলে আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী তাদের ওপর গুলিবর্ষণ ও বেধড়ক লাঠিচার্জের মাধ্যমে বর্বরোচিত হামলা চালায় বলে দাবি করেন রিজভী। এতে বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও বেশকিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয় বলেও দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT