চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দৃঢ়চেতা শেখ হাসিনার উপর বাংলাদেশ আস্থা রাখতে চায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৮ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

বিদেশ সফর শেষে দেশে ফিরে বরাবরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাগুরুত্বপূর্ণ ভারত সফর শেষেও তার ব্যতিক্রম হয়নি। গণভবনে সংবাদ সম্মেলনে তার বক্তব্য তুলে ধরার পর সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। মোটাদাগে এখানে ইস্যু ছিল দুটি: ১. তিস্তা চুক্তি না হওয়া এবং ২. প্রতিরক্ষা সহযোগিতা স্মারক। তিস্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: ‘তিস্তার পানি নিয়ে এখন অনেকেই কথা বলেন; কিন্তু ভারত যখন গজলডোবায় বাঁধ দিল, তখন যারা ক্ষমতায় ছিল, তখন কেউ কথা বলেনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়াও অনেক সরকার এসেছে। অন্যরা কেউ তিস্তার পানি নিয়ে টুঁ শব্দ করেননি।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব গ্রহণযোগ্য কি না– এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান: ‘আমিও বিকল্প প্রস্তাব দিয়েছি। তাকে বলেছি, অন্য নদীর পানিগুলো তারা নিজেরা নিয়ে তিস্তার পানি আমাদের দিন। এটা নিয়ে আলোচনা চলবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আলোচনা করছি। তিস্তা চুক্তি নিয়ে মমতা কিন্তু একেবারে না করেননি। আশপাশের নদীগুলো সংযোগ করে এটা করার কথা বলেছেন। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তা চুক্তি হবেই। তিনি (মোদি) ও আমি ক্ষমতায় থাকতে এটা হবে।’ আমরাও আশা করি, বর্তমান সরকারের মেয়াদেই এ চুক্তি হবে। এটা যেমন বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন তেমনি বাংলাদেশ-ভারত সম্পর্ক দৃঢ় করার জন্যও জরুরি। সেই সম্পর্ক দৃঢ় করার অংশ হিসেবেই তার ভারত সফর অত্যন্ত ফলপ্রসু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। সামরিক সহযোগিতা স্মারক নিয়ে বিশেষ করে বিএনপির সমালোচনার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন: তার জীবদ্দশায় তার হাত দিয়ে বাংলাদেশের কোন ক্ষতি হবে না। তিনি বলেন, ভারতে তিনি বন্ধুত্ব চাইতে গেছেন, সম্মান নিয়ে এসেছেন। প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সফরটা ফলপ্রসূ হয়েছে, সম্পূর্ণ তৃপ্তিরও হয়েছে। ভৌগোলিক সীমারেখা বা জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ কম হতে পারে, কিন্তু সার্বভৌমত্বের দিক দিয়ে সমান-সমান। এই সম্মানটা বাংলাদেশের। এখানে হতাশার কিছু নেই।’ তিনি স্পষ্টভাবেই বলেছেন, ‘আমি যে সিদ্ধান্ত নিই, তা দৃঢ়চেতা হয়েই নিই।’ আমরাও এ দৃঢ়চেতা শেখ হাসিনার উপর ভরসা রাখতে চাই। সেজন্য প্রতিটি পদক্ষেপে তিনি তার প্রমাণ রাখবেন বলে আমরা আশা করি।

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিমির বিরুদ্ধে আইনি নোটিশ

পরবর্তী

আবু নাসের মোহাম্মদ রফিকের ছাদ কৃষি

পরবর্তী

আবু নাসের মোহাম্মদ রফিকের ছাদ কৃষি

সূচক নিম্নমুখী, বেড়েছে শেয়ারের দাম ও লেনদেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT