চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৭:০৮ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় নারকীয় ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিবকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ডে নেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

ডিএমপির অতিরিক্ত কমিনশার মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, এখন পর্যন্ত তাদের বিপক্ষে সুনিদিষ্টভাবে ঐ ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া না গেলেও তাদের জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এ কারণে গুলশানে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলায় তাদের সরাসরি গ্রেফতার দেখিয়ে সন্দেহমূলক ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

Banglabid

মনিরুল ইসলাম আরও বলেন, রিমান্ডে জিজ্ঞাসায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। চলবে পরবর্তী আইনি প্রক্রিয়া।

কোন জঙ্গি সংগঠন কিংবা একাধিক জঙ্গি সংগঠন হলি আর্টিজানের ওই হামলায় ও হত্যাকাণ্ডে সরাসরি কাজ করেছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে চায়নি সিটিটিসির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশী-বিদেশী ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়।

Reneta

উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনার কয়েকদিন পর হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাদের অবস্থান জানা যাচ্ছিল না। তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা বাসায় ফেরেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গল টেস্টে দাপট দেখাচ্ছেন বোলাররা

পরবর্তী

রাসেল স্কয়ারে নারী হত্যার ঘটনায় গ্রেফতার ১

পরবর্তী

রাসেল স্কয়ারে নারী হত্যার ঘটনায় গ্রেফতার ১

‘ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT