অস্ট্রেলিয়া ও স্বাগতিক শ্রীলংকার মধ্যেকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই বোলারদের দাপট। দুই দল মিলিয়ে পতন ঘটেছে বারো উইকেটের ।
শ্রীলংকার প্রথম ইনিংসের ২৮১ রানের জবাবে ২ উইকেটে ৫৪ রান করে প্রথম দিন পার করা অস্ট্রেলিয়া পিছিয়ে ২২৭ রানে।
গল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা লংকানরা ম্যাচের প্রথম বলে ওপেনার করুণারত্নের উইকেট হারিয়ে চাপে পড়ে।
কুশাল পেরেরা ও কুশাল মেন্ডিসের তৃতীয় উইকেটে ৯৮ রানের পার্টনারশীপে ম্যাচে ফিরেছিলো শ্রীলংকা। ৪৯ রানে পেরেরা আউট হওয়ার পর মেন্ডিস অধিনায়ক ম্যাথিউসের সঙ্গে বড় জুটি গড়েন।
কুশাল মেন্ডিস ১০ বাউন্ডারিতে ৮৬ এবং ম্যাথিউস ৩ ছক্কায় ৫৪ করে আউট হওয়ার পর শ্রীলংকার ইনিংসে আবারো ধ্বস নামে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেইসার মিশেল স্ট্রার্ক ৪৪ রানে নেন পাঁচ উইকেট।
জবাবে ওপেনার ওয়ার্নারের ৭ বাউন্ডারির ৪২’এ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সূচনাটা ভালো হয়নি।










