চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেল স্কয়ারে নারী হত্যার ঘটনায় গ্রেফতার ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

রাসেল স্কয়ারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী নিহতের ঘটনায় এক জনকে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ।  আটক ওই ব্যাক্তি সোমালিও বংশোদ্ভুত নাইজেরিয়ান নাগরিক বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার ঘটনায় আরও ৫ ব্যক্তি আহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ১০.৩৩ টার দিকে ওই
এলাকা থেকে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে ফোন করে সাহায্য চাওয়া হয়।
বলা হয়, এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালাচ্ছে এবং তার
ছুরির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ
এবং অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া দলটি ৬ ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পায়।
এদের মধ্যে এক নারীকে কিছুক্ষণ পর মৃত ঘোষণা করা হয়।

Banglabid

হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও এর পেছনে জঙ্গিবাদকে সম্ভাব্য কারণ ধরে তদন্ত চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা
জানিয়েছে, ঘটনাস্থলের কাছে সাউদাম্পটন রো’তে পুলিশের একটি ফরেনসিক টিম
তাবু টাঙ্গিয়ে কাজ শুরু করেছে। বিবিসি জানায়, যে জায়গাটিতে হামলার শিকার
নারী নিহত হয়েছেন, তার চারপাশের প্রাথমিক পুলিশ বেষ্টনীর সীমানা বাড়িয়ে আরও
দূর পর্যন্ত করা হয়েছে।

সম্প্রতি বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলায়
অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যও বেশ শঙ্কিত। এর মধ্যে বিটেনের ওয়েস্ট
ইয়র্কশায়ারে গত ১৬ জুন ব্রিটিশ এমপি জো কক্সকে গুলি করে হত্যা করে আততায়ী।

Reneta

ফ্রান্সে
উত্তরাঞ্চলের নরম্যান্ডি এলাকায় চার্চে হামলার পর গত ২৭ জুলাই
যুক্তরাজ্যের চার্চগুলোতে বিশেষ সতর্কতা জারি করে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।
ফ্রান্সের পর যুক্তরাজ্যেও খ্রিস্টানদের ওপর জঙ্গি হামলা হতে পারে- এই
আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়।

সম্প্রতি ব্রিটেনের নিরাপত্তা
বাহিনী জানায়, সেদেশে অন্তত চারটি স্থানে বড় ধরনের হামলার ছক কষছে জঙ্গিরা।
জঙ্গিদের পরিকল্পনার বিষয়ে বেশ কিছু প্রমাণও পেয়েছেন বলে জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ

পরবর্তী

‘ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই’

পরবর্তী

‘ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই’

জিয়া অরফানেজ মামলা: টাকা আত্মসাতের প্রক্রিয়া বর্ণনা দিলেন সাক্ষীরা

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT