চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মুক্তি পেলো না ‘রানা প্লাজা’ চলচ্চিত্র

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
২:২৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

‘রানা প্লাজা’র মতো ভয়াল ট্র্যাজেডির কথা জনগণের যেনো মনে না থাকে সে কারণেই ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটিকে মুক্তি দিতে দেওয়া হয়নি বলে সিনেমাটির পরিচালক নজরুল ইসলাম খান দাবি করেছেন। আর রেশমা চরিত্রে অভিনয় করা পরীমনি বলেছেন, যারা সিনেমাটিকে ভয়ংকর বলছেন, তারা আসলে ওই শব্দের অর্থ জানেন না।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেছেন, ছবিটি উচ্চ মহলের জন্য মুক্তি পায়নি। কিন্তু, আমি আশাবাদী শিগগিরই সব বাধাবিপত্তি অতিক্রম করে ছবিটি সারাদেশে মুক্তি পাবে।

বাংলাদেশের সিনেমা জগতে ‘রানা প্লাজা’ই প্রথম চলচ্চিত্র যা মুক্তি পাওয়ার আগেরদিন ছয় মাসের জন্য নিষেধাজ্ঞার আওতায় পড়ে। ছয়মাস পেরিয়ে গেলেও এখনো মুক্তি পায়নি আলোচিত এ ছবি।

Banglabid

‘রানা প্লাজা’ সিনেমাটির ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ছবিটির ওপর নিষেধাজ্ঞার পর বিজিএমইএ-বিকেএমইএ’র সঙ্গে কথা বলেছি, তাদেরকে ছবিটি দেখেয়েছি। তারা আমাকে এমন যুক্তি দেখালেন যা মেনে নেওয়া খুব কষ্টকর।

তিনি বলেন: এরপর সংশ্লিষ্ট সচিবদেরকে ছবিটি দেখাই। কিন্তু তাদের একটিই বক্তব্য, রানা প্লাজার ঘটনা আমরা জনগণকে আর মনে করাতে চাই না। যা ভুলে গেছে তা আবার জেগে উঠুক তা চাই না।

‘আমি উনাদের বোঝাতে ব্যর্থ হই যে এ ছবিতে শুধু “রানা প্লাজা” সেই ঘটনার ২১ মিনিটের ভিডিও ফুটেজ ছাড়া আর কিছুই নেই। বাদবাকি যা আছে তা হলো গার্মেন্টকর্মী ও মালিকদের সচেতন করার বার্তা। তাই আজ কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, এদেশে ভালো কিছু করা যায় না। আর ভালো কিছু করতে গেলে আমার মতো ফকির হতে হবে।’

Reneta

পরিচালক বলেন, ছবিটি যখন আমি নির্মাণ করেছিলাম তখন পুরো টিম থেকে শুরু করে অভিনেতা সায়মন ও অভিনেত্রী পরীমনিকে সমস্ত টাকা পরিশোধ করতে হয়েছে। মুক্তির আগে ১০০টি হলে বুকিং  দিতে হয়েছে, প্রোমো, পোস্টার সবকিছুই করতে হয়েছে  কিন্তু, একদিন আগে আমি জানতে পারলাম ছবিটি মুক্তি পাচ্ছে না। সেই মুহূর্তেই ৪০ লাখ টাকার ক্ষতির শিকার হলাম।

‘আমার মনে শুধু একটি প্রশ্নই বারবার ঘুরপাক খায়: সেন্সর বোর্ড পেরিয়ে আসা ছবিটিকে কেনোমুক্তি দিতে বাধা দেওয়া হলো? তার কারণ যে ছবিটির নাম রানা প্লাজা,’ বলে মন্তব্য করেন পরিচালক নজরুল ইসলাম খান।

তাহলে মুক্তির জন্য ছবির নাম পরিবর্তন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই উঠে না। ছবির নাম ‘রানা প্লাজা’ই থাকবে। ‘রানা প্লাজা’র’ মতো এমন ভয়াল ট্র্যাজেডির ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। তাহলে আমি কেনো অন্য কোনো প্রতিষ্ঠানের নাম দেবো!’

‘আর দেখুন বাইরের দেশে ওরা নিজের দেশের অসংগতির ওপর সিনেমা নির্মাণ করে। সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করে। কিন্তু, আমাদের দেশে উল্টো। দেশের জন্য ভালো কিছু করতে গেলে নিজের সবকিছু হারাতে হয়।’

যা বলছেন রেশমা চরিত্রে অভিনয় করা পরীমনি
অলৌকিকভাবে জীবন পাওয়া রেশমা চরিত্রে অভিনয় করা পরীমনি বলেন, এ ছবিতে কোনো ভয়ংকর দৃশ্য ছিলো না। যারা ভয়ংকর বলছেন তারা আসলে ভয়ংকর শব্দটির অর্থই জানেন না।

‘রানা প্লাজা ছবিটি মূলতঃ শ্রমিকদের মধ্যে জনসচেতনতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিলো।’

‘ছুটির ঘণ্টা চলচ্চিত্র দেখে সমাজে যেভাবে জনসচেতনতা বেড়েছিলো তেমনি রানা প্লাজা মুক্তি পেলে জনসচেনতা বাড়তো। আসলে রানা প্লাজা শুধু আমার বা আমাদের ছবি নয়, এটি সারা বাংলাদেশের ছবি,’ বলে মন্তব্য করেন পরীমনি।

ভয়াল এক ট্র্যাজেডির জন্ম দেওয়া সাভারের রানা প্লাজার ধসের ১৭ দিন পর ধ্বংসস্তুপ থেকে পোশাককর্মী রেশমার উদ্ধারের কাহিনী অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমা ‘রানা প্লাজা’।

মুক্তির আগেই অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয় এই ছবি।

উল্লেখ্য ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় প্রায় ১১ শত ৩৫ জন নিহত আর আহত হয় প্রায় ২০০০ মানুষ। ধংসস্তুপ থেকে উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষক হত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বন্ধ

পরবর্তী

রাবিতে রোববার ধর্মঘট

পরবর্তী

রাবিতে রোববার ধর্মঘট

যে ক্ষত না শুকানোর, যে শূন্যতা পূরণ না হবার

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT