চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বাংলাদেশের দর্শক এত কম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: পঁচিশ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারি পূর্ণ কানায় কানায়। যার প্রায় আশি ভাগই ভারতীয় সমর্থক। নীলের মাঝে লাল-সবুজ চোখে পড়ছে কমই। বাংলাদেশের অন্য ম্যাচে গ্যালারিতে সমর্থকদের ঢেউ দেখা গেলেও এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে একদমই বিপরীত চিত্র।

আসলে পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচ টিকিট। যেটি সংগ্রহে সবসময়ই অগ্রগামী ভারতের দর্শকরা। বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু আর শেষের মধ্যে পার্থক্য ছিল কয়েক মিনিটের। ভারতীয়রা সংখ্যায় বেশি হওয়ায় টিকিট প্রাপ্তির অনুপাত হয়ে যায় ৮:২। মাঠেও প্রতিফলিত হচ্ছে সেটি।

ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী ভারতীয়র সংখ্যা বাংলাদেশিদের চেয়ে অনেক বেশি। জনসংখ্যা তো পার্থক্য গড়ছেই, সেইসঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত টিকিটের জন্য অপেক্ষা করতে গিয়ে শেষঅবধি মাঠেই যাওয়া হচ্ছে না করও কারও। এজবাস্টনে খেলা দেখতে এসে ভারতীয়দের জোয়ার দেখে হোসেন নামের এক টাইগার সমর্থক আক্ষেপ করে বলছিলেন, ভারতীয় দর্শকদের মতো আমরা আগে থেকেই নিশ্চিত করি না যে খেলা দেখব। হুট করে সিদ্ধান্ত নেই, যে কারণে আমরা পিছিয়ে পড়ি। শেষে এসে আমাদের হুশ হয়।

Banglabid

বার্মিংহামে পা রেখেই এই ধারণা হয়েছে। ম্যাচের ৩-৪ দিন আগে এখানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে টিকিটের জন্য দৌড়ঝাঁপ। যদি কোনো ভারতীয় সমর্থক বেশি দামে টিকিট বিক্রি করেন, তবেই কেবল সেটি কিনে খেলা দেখা সম্ভব। কজনই-বা তা পাউন্ডের লোভে বিক্রি করেছেন! গ্যালারির দিকে তাকালেই সেটা বোঝাও যাচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসির মাধ্যমে বিসিবি ২ কোটি টাকার টিকিট কিনেছিল বাংলাদেশের ম্যাচগুলোর জন্য। খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, বোর্ড কর্মকর্তারা পেয়ে থাকেন সেগুলো। সাধারণ দর্শকদের সেটি পাওয়ার সুযোগ নেই।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বোর্ড কর্মকর্তা, ক্রিকেটারদের শুনতে হয়েছে ইংল্যান্ডে থাকা বাংলাদেশিদের টিকিটের আবদার। সবার প্রত্যাশা মেটাতে না পেরে বিসিবির এক পরিচালক সেদিন বলছিলেন, আইসিসির উচিত দুই দেশের সমর্থকদের জন্য টিকিট সমান হারে বণ্টন করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশবিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে রেলসেতুতে লোহার নাটের পরিবর্তে বাঁশ-কাঠ

পরবর্তী

গাঙ্গুলিকে টপকে সাঙ্গাকারাকে ছুঁলেন রোহিত

পরবর্তী

গাঙ্গুলিকে টপকে সাঙ্গাকারাকে ছুঁলেন রোহিত

করোনা

ঋণ খেলাপিদের সুযোগের সার্কুলারে স্থিতাবস্থার আদেশ স্থগিত

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি লিগ’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT