চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে এখন ধর্মশালায় হায় হায় রব

ফজলুল বারী ফজলুল বারী
৯:৫৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ধর্মশালা, হিমাচল প্রদেশ (ভারত): হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ আর হচ্ছে না ধর্মশালায়। ১৯ মার্চ এখানে এই ম্যাচটি হবার কথা ছিলো। কিন্তু অনেক টানাপোড়েনের পর নিরাপত্তার কারণে ম্যাচটি কলকাতায় স্থানান্তরের ঘোষণা দিয়েছে আইসিসি।

ম্যাচটি এখান থেকে সরিয়ে নেয়ায় হায় হায় করে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অনেক আশা ছিল ম্যাচটি উপলক্ষে অনেক লোকজন ধর্মশালা আসবেন। ব্যবসা-বেচাবিক্রি অনেক ভালো হবে। ট্যুরিজম বুম ঘটবে রাজ্যের অর্থনীতিতে। কিন্তু সব আশা তাদের ধুলোয় মিশেছে। এর জন্যে তারা স্থানীয় রাজনীতিকে দায়ী করেছেন।

স্থানীয় ওয়াকিফহালরা জানেন ম্যাচটি তদবির করে ধর্মশালায় নিয়ে এসেছিলেন স্থানীয় জনপ্রিয় তরুণ রাজনীতিক অনুরাগ ঠাকুর এমপি। ইনি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের নেতৃত্বেও আছেন। অনুরাগের বাবা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী থাকার সময় অপরূপ সুন্দর স্থাপত্য নকশার ধর্মশালা স্টেডিয়ামটি নির্মিত হয়।

Banglabid

কিন্তু স্থানীয়রা বলছেন, রাজ্যের বর্তমান কংগ্রেসীয় মুখ্যমন্ত্রী বীর ভদ্র সিংহ যে ম্যাচটির বিরোধিতা করেছেন এর পেছনে রাজনীতি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে! বীর ভদ্র হয়তো ভেবেছেন এখানে ভারত-পাকিস্তান ম্যাচের মতো বড় একটি ইভেন্ট হয়ে গেলে অনুরাগের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে! সে জন্যে পাঠানকোট এয়ারবেইসে সর্বশেষ জঙ্গি হামলার কথা বলে ম্যাচটির বিরোধিতা করেছেন বীর ভদ্র!

রাজ্যের পুলিশ যেহেতু বীর ভদ্র’র অধীন তাই তারাও তার পক্ষে রিপোর্ট দিয়েছে! অতঃপর ম্যাচটি যে আর ধর্মশালায় হচ্ছে না সে খবর এখানে বুধবার ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হতাশা দেখেছি সবখানে।

ট্যুরিজম ধর্মশালার আয়ের বড় একটি উৎস। স্থানীয় এক ট্যুর অপারেটর নীতিশ কুমার বললেন, আমরা অনেকগুলো বড় বুকিং পেয়েছিলাম। অনেক হোটেল, গাড়ির ব্যবস্থা করে রাখা হয়েছিলো। স্থানীয় হোটেল রেস্টুরেন্টগুলোয় অনেক বেচাবিক্রি হতো। কিন্তু সব মাটি করে দিলো রাজনীতি!

Reneta

ধর্মশালার কোতয়ালি বাজারের দোকানগুলোর সামনে ভারতীয় দলের জার্সির পসরা সাজানো হয়েছিলো। সেগুলোর দিকে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে এক ব্যবসায়ী বললেন, আমি নিশ্চিত এর একটিও আর বিক্রি হবে না। এমন যে ক্ষতি হয়ে গেলো আরও কতো সেক্টরের তা বলে শেষ করা যাবে না।

ম্যাচটি কলকাতায় স্থানান্তরের ঘোষণা আসার পর মুখ্যমন্ত্রী বীর ভদ্র সিংহ অবশ্য বলেছেন, আমরা ম্যাচটির নিরাপত্তা দিতে পারবো না এমন কখনো বলিনি, শুধু সবাইকে সতর্ক করেছিলাম ম্যাচটিকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলা যাতে না হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে এখন ধর্মশালায় হায় হায় রব

পরবর্তী

যে কারণে মিডিয়া থেকে আড়ালে তারা

পরবর্তী

যে কারণে মিডিয়া থেকে আড়ালে তারা

যে কারণে মিডিয়া থেকে আড়ালে তারা

সর্বশেষ

ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT