চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আবারও এনসিবির দপ্তরে আরিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A
অভিনেতা আরিয়ানকে নিয়ে মিডিয়া ও পুলিশ সদস্যদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় গেল শনিবার আর্থার রোড জেল থেকে জামিনে মুক্তি পান শাহরুখ পুত্র আরিয়ান। এরপর মান্নতেই ছিলেন এই তারকা পুত্র। তবে শুক্রবার আবারও তাকে দেখা যায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর অফিসে।

মূলত জামিনে মুক্তি দেয়ার সময় মুম্বাই হাইকোর্ট আরিয়ানের উপর কিছু শর্ত জারি করে। এরমধ্যে একটি ছিলো, প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে উপস্থিত থাকতে হবে এনসিবির অফিসে। সেই শর্ত মানতেই শুক্রবার (৫ নভেম্বর) এনসিবির সদর দপ্তরে দেখা মেলে আরিয়ানের!

এদিন সাদা টি-শার্ট ও নীল-হলুদ জ্যাকেট পরে এনসিবিতে আসেন আরিয়ান। এসময় তার সঙ্গে ছিলো তার আইনজীবী মানশিন্ডে।

Banglabid

গত ২৮ অক্টোবর ১ লক্ষ টাকার মুচলেকায় মুম্বাই হাইকোর্ট মাদককাণ্ডে গ্রেপ্তার আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছিল। এসময় প্রতি সপ্তাহে হাজিরার বিষয়টি ছাড়াও জামিনের শর্তে আরও বলা হয়েছিল, এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ানকে, ছাড়া যাবে না দেশ। প্রয়োজনে নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি। এমনকি মুম্বাইয়ের বাইরে যেতে হলে এই মামলার তদন্তকারী অফিসারকে আগে থেকে জানাতে হবে এবং তার অনুমতি নিতে হবে।

আরিয়ানের উপর আরোপিত জামিনের শর্তের একটিও যদি মেনে চলতে ব্যর্থ হন তাহলে এনসিবির তরফে এনডিপিএস আদালতে আবেদন জানানো যাবে অভিযুক্তর জামিন খারিজের।

গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ান-সহ ৭ জনকে। তারপর মাদক সেবন ও মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ অক্টোবর তাদের গ্রেপ্তাতার করা হয়। গেল শনিবার হেফাজতের ২৮ দিন পর বাড়ি ফিরেছিলেন আরিয়ান খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানএনসিবিবলিউডমাদককাণ্ডশাহরুখ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় ঢাকা বিভাগে মৃত্যু শূন্য, শনাক্ত নেই ৩২ জেলায়

পরবর্তী

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের

পরবর্তী
বাংলাদেশে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT