চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আবরারের ভাই ঢাকা ছেড়ে কুষ্টিয়ায় ভর্তি হলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়া প্রতিনিধি: নির্মম হত্যাকাণ্ডের শিকার বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজের কুষ্টিয়ায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে তার ভর্তি সম্পন্ন হয়। আবরার ফায়াজ অসুস্থ থাকায় উপস্থিত না থাকলেও তার বাবা ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া শেষ করেন। তার ছাড়পত্রসহ আনুসাঙ্গিক কাগজপত্র গ্রহণ করে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ তার ভর্তির প্রক্রিয়া শেষ করেন।

এর আগে গত মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আবরার ফায়াজ ছাড়পত্র (টিসি) নেন। এরপর কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হতে ঢাকা বোর্ড তাকে অনুমতিও দেয়। আবরার ফাহাদের মৃত্যুর পর ঢাকায় আর পড়ালেখা করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছিলেন ফায়াজ।

Banglabid

কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে ফায়াজ বলেছিলেন: ভাইকে হারিয়ে আমি একা হয়ে পড়েছি। ঢাকায় থাকার এখন কোনো মানে হয় না। ‘ফাহাদ ভাই আমার অভিভাবক ছিলেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্কটি ছিল তা এক কথায় প্রকাশ করা যাবে না। ওর সঙ্গে আমার সম্পর্ক এমন ছিল যে মা-বাবার কথা তেমন মনেই হতো না। আর সেই ভাই এখন নেই, ঢাকায় আমি কার কাছে যাব? কার জন্য তাহলে ঢাকায় পড়ে থাকব। বড় ভাইকে হারিয়ে মা-বাবা এমনিতেই দিশেহারা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা আর না, কুষ্টিয়াতে পড়াশোনা করব। এটিই পরিকল্পনা।’

উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দিন ফায়াজ কুষ্টিয়াতেই ছিলেন। আবরার ফাহাদ যেদিন (রোববার) কুষ্টিয়ার পিটিআই সড়কের বাড়ি থেকে চলে যান, সেদিন সকালে ঘুমিয়ে ছিলেন ফায়াজ।

গত ৬ অক্টোবর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও আবরার ফাহাদকে শেরেবাংলা হলের ২০১ নং কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

Reneta

হত্যার ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করেন।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ জানান, আবরার ফায়াজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা তার পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতা করবো।

আবরার ফায়াজের বাবা জানান, আবরারের মৃত্যুর পর অজানা শংকায় পুরো পরিবার। বিশেষ করে তার মা আর কোনভাবেই চাচ্ছেন না আবরার ফায়াজ ঢাকাতে পড়ালেখা চালিয়ে যাক। আবরার ফায়াজেরও ইচ্ছে নেই ঢাকাতে থাকার। এ কারণেই তাকে কুষ্টিয়াতে ভর্তি করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার ফাহাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে আগ্রহী ৩৮ বিদেশি কোচ

পরবর্তী

গ্রামীণফোন থেকে বিটিআরসির পাওনা আদায়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা

পরবর্তী
বিটিআরসি-গ্রামীণফোন

গ্রামীণফোন থেকে বিটিআরসির পাওনা আদায়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ছেলের ছুরিকাঘাতে ‘টারজান’ অভিনেতা রন এলির স্ত্রী নিহত

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT