চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ঘাতকের শিকার হলেন ব্লগার নিলয়

রেজাউল করিম রেজাউল করিম
৯:৩৬ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

চলতি বছরের ছয় মাসে ঘাতকের শিকার হলেন চারজন ব্লগার। ফেব্রুয়ারিতে বইমেলার সময় অভিজিৎ রায়কে দিয়ে শুরু। সর্বশেষ শিকার হলেন নিলয় নীলকে। রাজধানী ঢাকার খিলগাঁওতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় তাকে ।

প্রতিদিনের মতো সবকিছু স্বাভাবিকভাবেই চলছিলো। সকালে নাস্তা শেষ করে বাজারে যান নিলয়। বাজার থেকে বাসায় ফেরা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিলো। এরপর কয়েক মিনিটের ব্যবধানেই ঘটে মহা বিপর্যয়।

নিলয়ের স্ত্রী আশামণি জানান, বাড়িভাড়ার কথা বলে ২০-২১ বছরের একটি ছেলে প্রথমে বাসার ভেতরে প্রবেশ করে। বাসা ভাড়া হবে না জানোর পরও সে বলে বাড়ির মালিক এই ইউনিট দেখতে বলেছে। এরপর সে রুমের ভেতর কয়েক মিনিট ঘোরাফেরা করে এবং মোবাইল ফোন টিপতে থাকে। কিছুক্ষণ পর আরো তিন চার জন ঘরে ঢুকে রাম দা দিয়ে নিলয়কে কোপাতে থাকে। নিলয়ের মৃত্যু নিশ্চিত করার পর ঘাতকরা সিঁড়ি দিয়ে পালিয়ে যায়।

Banglabid

নিলয়ের প্রতিবেশীরা জানান, ঘাতকদের অস্ত্রের মুখে তারা ঘর থেকে বের হতে পারে নি। শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন বাইরের দিক থেকে গেট আটকে দিয়েছে। ফোন করে অন্যদের ডেকে আনতে আনতে হত্যাকারীরা পালিয়ে যায়।

নিলয়ের বন্ধু ও স্বজনরা জানান, এর আগেও মৌলবাদী গোষ্ঠী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। গত রমজানে পরীবাগ থেকে বাসায় ফেরার সময় এক যুবক তাকে অনুসরণ করে বাসা পর্যন্ত এসেছিলো।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ঘটনার ৪০ মিনিট আগেও ফেসবুকে ওর পোস্ট ছিলো। ও সেসময় নিজের ল্যাপটপেই কাজ করছিলো। এই সময়েই দুর্বৃত্তরা ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে তাকে।

Reneta

পুলিশ কর্মকর্তারা বলেন, জুম্মার নামাজের সুযোগে ঘাতকরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মুন্তাসিরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডে ৫-৬ ছয়জন লোক অংশ নেয়। এদের দুজন মিলে নিলয়কে অন্য রুমে নিয়ে যায় এবং হত্যা করে। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের সময় নিয়লের স্ত্রী বাসায় ছিলেন। তাকে অন্যরুমে আটকে রাখা হয়।

যুগ্ম কমিশনার ডিএমপি কৃষ্ণপদ রায় বলেন, নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার গলার দিকে খুব ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। আর এটা অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ড।

হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা। নিলয় নীল নামে ফেসবুকে লেখালেখি করতেন। আগেও মৌলবাদী গোষ্ঠী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। তার গ্রামের বাড়ি পিরোজপুরের টোনা ইউনিয়নে। তাঁর বাবা মৃত তারাপদ চক্রবর্তী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু রাকিব হত্যায় বিউটি বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পরবর্তী

ক্ষমা চাইলেন ডি’মারিয়া

পরবর্তী

ক্ষমা চাইলেন ডি’মারিয়া

ব্লগার নিলয় হত্যায় অ্যামনেস্টির নিন্দা

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT