চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে উদযাপিত হবে আঁখি আলমগীরের জন্মদিন

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৫:১২ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

বাংলাদেশের সঙ্গীত অঙ্গণের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। ৭ জানুয়ারি তারকাখ্যাতি সম্পন্ন এ শিল্পীর জন্মদিন। জন্মদিনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা ও ঢাকাই চলচ্চিত্রের নায়ক আলমগীরের মেয়ে আঁখি আলমগীর জন্মদিন, বর্তমান ব্যস্ততা ছাড়াও নানা অজানা কথা শেয়ার করলেন।

চ্যানেল আই অনলাইন: জন্মদিনে প্রথম শুভেচ্ছা কে করেছে?
আঁখি আলমগীর: রাত বারোটায় পরিবারের সবাই আমাকে একসঙ্গে শুভেচ্ছা জানিয়েছে। রাত বারোটা এক মিনিটে পরিবারের সঙ্গে কেক কেটেছি।
চ্যানেল আই অনলাইন: জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনা আছে ?
আঁখি আলমগীর: জন্মদিনে পরিবার ও বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। আসলে পরিবার ও গানের অনুষ্ঠান নিয়েই জন্মদিনটি উদযাপন করা হবে। একজন শিল্পীর কাছে এটিই বড় পাওয়া তার জন্মদিনে বিভিন্ন গানের অনুষ্ঠানে যোগ দিয়ে দর্কশদের গান শুনাতে পারবে।
চ্যানেল আই অনলাইন: ছোট বেলার জন্মদিন কেমন ছিলো?
আঁখি আলমগীর: ছোট বেলার জন্মদিন খুব মজার ছিলো। বছরের শুরুতে যেহেতু আমার জন্মদিন তাই বছর শেষ হলেই জন্মদিন নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতাম। বন্ধুদের সঙ্গে বাসায় জন্মদিন পালন করতাম। আসলে সেই দিনগুলো খুব মিস করি।
চ্যানেল আই অনলাই: জন্মদিনে মায়ের হাতের কোন খাবারটি খেতে পছন্দ করেন?
আঁখি আলমগীর: মায়ের হাতে সব খাবারই আমার ভালো লাগে। সাধারণ জন্মদিনে ভারী খাবার আমার পছন্দ। তবে মায়ের হাতে গরুর রেজালা জন্মদিনে আমার চাই-ই চাই।
চ্যানেল আই অনলাইন: এখন বর্তমান ব্যস্ততা নিয়ে কিছু বলুন?
আঁখি আলমগীর: বর্তমানে আমার ১৯তম অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। এছাড়া বিভিন্ন টেলিভিশনে লাইফ শো তো আছেই।
চ্যানেল আই অনলাইন: প্লেব্যাক করছেন?
আঁখি আলমগীর: হ্যাঁ, ২০১৫ সালে প্রচুর ব্ল্যাকে কাজ করেছি। যা ২০১৬’এ এসে গানগুলো রিলিজ পাবে। সামনে আরো সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে।
চ্যানেল আই অনলাইন: খুব ছোট বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ‘ভাত দে’ সিনেমায় কাজ করেছেন এরপর আর কোনো সিনেমায় কেনো কাজ হয়নি?
আঁখি আলমগীর: সিনেমা নিয়ে কখনো কিছু ভাবানি হয়নি। ‘ভাত দে’ সিনেমাটি শখের বসে করেছিলাম। বড় হবার পর কখানো নায়িকা হবো এ ব্যাপারটি মাথায় আসেনি। শুধু চেয়েছি একজন ভালো শিল্পী হবো। আমার মতে অভিনয় চেয়ে শিল্পী হওয়া খুব কষ্টের। কারণ সঙ্গীত হলো গুরুমুখী শিক্ষা। সাধনা ছাড়া এ শিক্ষা অর্জন করা যায় না।
চ্যানেল আই অনলাইন: শিল্পী হওয়ার অনুপ্রেরণা কার কাজ থেকে পেয়েছেন?
আঁখি আলমগীর: ছোটবেলা থেকে বাবা-মা দুজনের অনুপ্রেরণায় আজ আমি সঙ্গীতশিল্পী।
চ্যানেল আই অনলাইন: এমন কেউ কি আছে যার সঙ্গে ডুয়েট গান গাওয়ার ইচ্ছে আছে?
আঁখি আলমগীর: দেখেন আমার এই ছোট ক্যারিয়ারে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ, কুমার শানু’র মতো শিল্পীদের সঙ্গে ডুয়েট গান গেয়েছি।

আমাদের দেশের জনপ্রিয় এন্ডু কিশোর, সুবীর নন্দী, আব্দুল হাদী, ও প্রয়াত খালেদ হাসান মিলু’র সঙ্গে গান গাওয়া হয়েছে। বর্তমান সেময়ের শিল্পীদের সঙ্গেও গেয়েছি তাই গানের ছোট্ট এ ক্যারিয়ারে আমার কাছে এটাই পরম পাওয়া।
চ্যানেল আই অনলাইন: কিছুদিন আগে কলকতায় সম্মানিত হয়েছেন কেমন লাগছে?
আঁখি আলমগীর: কলকাতায় গানের জন্য সম্মাননা পেয়ে খুব ভালো লেগেছে। ওখানকার শিল্পীদের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে সম্মাননা পেয়ে আমি যথেষ্ট গর্বিত এবং খুব খুশি হয়েছি। কলকাতা আমার ঘরের মতো। এখানকার সবাইকে আপনজন বলেই মনে হয়।
চ্যানেল আই অনলাইন: ধন্যবাদ সময় দেয়ার জন্য। জন্মদিনের অনেক শুভেচ্ছা।
আঁখি আলমগীর: চ্যানেল আই ও চ্যানেল আই অনলাই পাঠকদের অনেক ধন্যবাদ।

Banglabid

        

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখি আলমগীরসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় মেয়েকে মেরে আত্মহত্যা করলেন বাবা

পরবর্তী

সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি

পরবর্তী

সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি

মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন এটিএন নিউজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনী

আগস্ট ২৩, ২০২৬

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT