চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যু্বকের আত্মহত্যা চেষ্টায় প্রাণ হারাল দুই সিংহ (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২২, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

অন্যান্য দিনের মতো চিলির স্যান্টিয়াগো চিড়িয়াখানায় সিংহের খাঁচার সামনে ভীড় জমিয়ে ছিলেন দর্শনার্থীরা। হঠাৎই এক ক্ষ্যাপাটে লোক ঢুকে পড়েন সিংহের খাঁচায়। এরপর
উলঙ্গ হয়ে আক্রমণের জন্য সিংহগুলোকে প্ররোচিত করতে লাগলেন তিনি।

ওই ব্যক্তির এমন আচরণ দেখে সিংহরাও ছেড়ে কথা বলেনি। এগিয়ে আসে তাকে ছিড়ে টুকরো টুকরো করতে। এক পর্যায়ে ‘আত্মহত্যা’র চেষ্টারত ২০ বছর বয়সী ফ্রাঙ্কো লুইস ফেরাডাকে বাঁচাতে ট্রাঙ্কুলাইজার গান থেকে চেতনানাশক গুলিও ছোড়ে নিরাপত্তারক্ষীরা। কিন্তু গুলিটি লাগে ফ্রাঙ্কোর গলায়।

হিতে বিপরীত এই অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে সিংহগুলোকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে নিরাপত্তারক্ষীরা। গুলির প্রচণ্ড ধাক্কায় লুটিয়ে পড়ে দু’টি সিংহ। কিছুক্ষণ ছটফটের পর একেবারে নিস্তেজ হয়ে খাঁচার ভেতরে পড়ে থাকে দু’টি নিথর দেহ।

আর যার জন্য এই প্রাণী হত্যা তার অবস্থাও গুরুতর। সিংহের আক্রমণে মারাত্মক আহত ফ্রাঙ্কো এখন মরণাপন্ন।

এই মর্মস্পর্শী ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তা এবং নির্দয় আচরণের নিন্দা চলছে সামাজিক মাধ্যমে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নিতান্ত বাধ্য হয়েই সিংহ দু’টিকে গুলি করতে হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুস্তাফিজদের জয়ের লক্ষ্য ১৭২

পরবর্তী

রহমত অর্জনের মহিমান্বিত রাত

পরবর্তী

রহমত অর্জনের মহিমান্বিত রাত

কান উৎসবে ইমপ্রেসের ‘অজ্ঞাতনামা’র প্রিমিয়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT