চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবকদের আর্থিক শিক্ষার প্রশিক্ষণ দেবে সকল ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
অর্থনীতি
A A

অর্থনৈতিক উন্নয়নে যুবকদের আর্থিক শিক্ষার ওপর প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে যুব সমাজকে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ব্যাংকগুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের শিরোনাম হবে ‘এসডিজি বাস্তবায়নে যুবকদের জন্য আর্থিক শিক্ষা’। উপকারভোগী হবে বিশ্ববিদ্যালয়গামী ১৮ থেকে ২২ বছরের যুবকরা। প্রত্যেক ব্যাংককে বছরে ন্যূনতম ১২০ জনকে (বছরে অন্তত দু’টি ব্যাচ/ইনটেক; প্রতি ব্যাচে কমপক্ষে ৫০ শতাংশ নারী) প্রশিক্ষণ দিতে হবে। এতে আরও উল্লেখ করা হয়, প্রশিক্ষণের মেয়াদ হবে একদিন। সেশন সংখ্যা হবে ৫টি।

সরকার ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে দেশের যুব সমাজকে এসডিজি ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সিএসআরের আওতায় প্রশিক্ষণ কারিকুলাম অনুযায়ী প্রত্যেক ব্যাংককে নিজস্ব উদ্যোগে প্রশিক্ষণ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

উপকারভোগী বাছাইয়ের পদ্ধতি হিসাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন অনুষদের ডিন/ইন্সটিটিউটের পরিচালক বরাবরে শিক্ষার্থী মনোনয়নের জন্য অনুরোধ করতে হবে।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকযুবক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ছিনতাইকারী চক্র আটক

পরবর্তী

হেরেই চলেছে আফগানিস্তান

পরবর্তী
ফাইল ছবি

হেরেই চলেছে আফগানিস্তান

লৈঙ্গিক বিভেদের বাস্তবতা কি অস্বীকার করা যায়?

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT