চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় যুবক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে দুর্বৃৃৃৃত্তের গুলিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মো. ফিরোজ-উল-আমিন (২৯) নিহতের ঘটনায় পোর্ট অ্যালেনের অ্যান্টোনিও ওয়াটস নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এ যুবককে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের ইস্ট ব্যাটন রাউজ শেরিফের গোয়েন্দারা।

ইস্ট ব্যাটন রাউজ শেরিফের গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে, স্থানীয়রা ফিরোজের খুনের বিষয়ে গোয়েন্দাদের সাথে যোগাযোগ করে আসছিল এবং সম্ভাব্য ব্যক্তি হিসাবে পোর্ট অ্যালেন অ্যান্টোনিও ডি ওয়াটস সম্পর্কে তথ্য সরবরাহ করেছিলেন। এরপর বৃহস্পতিবার গোয়েন্দারা তাকে পূর্ব ব্যাটন রুজ প্যারিশে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভিসিইউতে নিয়ে যায়। এ সময় ওয়াটস ফিরোজ-উল-আমিনকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে।

Banglabid

মৌখিক স্বীকারোক্তির পর গোয়েন্দারা ওয়াটসের বিরুদ্ধে মার্ডার, সশস্ত্র ডাকাত, একটি অস্ত্রের অবৈধ ব্যবহার এবং একটি অস্ত্রের কব্জা থাকার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে ওয়াটসকে ইবিআর প্যারিশ কারাগারে রাখা হয়েছে।

লুইজিয়ানার ব্যাটন রাউজ এলাকায় স্থানীয় সময় সকালে একটি গ্যাস স্টেশনে ডাকাতির উদ্দেশে এক ব্যক্তি যখন গ্যাস স্টেশনটিতে প্রবেশ করে তখন সেখানে একমাত্র কর্মরত ব্যক্তি ছিলেন ফিরোজ-উল-আমিন। ডাকাতির আগে সে ফিরোজকে গুলি করে হত্যা করে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় সেখানে কর্মরত বাংলাদেশি শিক্ষার্থী ফিরোজ-উল-আমিনকে গুলি করে হত্যা করা হয়।

Reneta

স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় এয়ালাইন হাইওয়ের ওপর লাকি’স ভ্যালেরো গ্যাস স্টেশনে ঢুকে ডাকাতেরা ওই স্টেশনের ক্লার্ক ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়।

নিহত ফিরোজ লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। তার বিশেষায়িত বিষয় ছিল সাইবার সিকিউরিটি। খ্যাতনামা বিশেষজ্ঞ অধ্যাপক তৃতীয় গোল্ডেন জি রিচার্ডের অধীনে পিএইচডি করছিলেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের চৌরাস্তায়। আগামী ১৬ সেপ্টেম্বর তার মরদেহ দেশে আসার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছেদের পথে এডেলে

পরবর্তী

‘বিপিএল ছেড়ে থাকা সম্ভব নয়’

পরবর্তী

‘বিপিএল ছেড়ে থাকা সম্ভব নয়’

ছাত্রদলের কাউন্সিল আদালতের মাধ্যমে স্থগিত করা নজিরবিহীন: ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT