চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের সাথে চীনের যুদ্ধ বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। আর এজন্য তিনি ওয়াশিংটনকে তাইওয়ানের নিরাপত্তা ও দক্ষিণ চীন সাগর নিয়ে মাথা না ঘামাতে বলেছেন।

চীন নিয়ন্ত্রিত স্ব-শাসিত তাইওয়ানের প্রতি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপকে উদ্বেগের সাথে দেখছে চীন। যার পরিণতি মোটেও ভালো নয় বলে বলে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেন।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ডিফেন্স সামিটে তিনি বলেন: তাইওয়ানের সাথে চীনের সম্পর্ক নিয়ে কেউ নাক গলালে চীন ছেড়ে দেবে না এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবে।

স্ব-শাসিত তাইওয়ানকে চীনের ভূখণ্ডের অন্তর্ভূক্ত বলে মনে করে বেইজিং। প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে ভূখণ্ডটিকে নিজেদের অধিকারে নিয়ে আসার কথাও বলেছে তারা।

তিক্ত বাণিজ্য যুদ্ধ, তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তির উপস্থিতি ও সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতার দাবিতে মার্কিন নৌবাহিনীর টহল, এসব নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমাগত নাজুক হয়ে পড়ছে।

বাণিজ্য ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র লড়াই করতে চাইলে চীন ‘শেষ পর্যন্ত লড়াই করবে’ বলেও জানিয়েছেন ওয়েই।

অন্যদিকে হুয়াওয়ে নিয়ে বিতর্কের শেষ যেনো থামছেই না। হুয়াওয়ে কোনো সামরিক প্রতিষ্ঠান না উল্লেখ করে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন: যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট হচ্ছে চীনের বাণিজ্য ও প্রযুক্তির ওপর মার্কিন চাপ সৃষ্টি করা।

২০১১ সালের পর ওয়েই প্রথম চীনের কোনো প্রতিরক্ষা মন্ত্রী যিনি এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

পরবর্তী

রঙমিস্ত্রী হতে চেয়েছিলেন অভিনেতা সজল!

পরবর্তী

রঙমিস্ত্রী হতে চেয়েছিলেন অভিনেতা সজল!

ঈদে চ্যানেল আইয়ে সাইমন-মাহির ‘জান্নাত’

সর্বশেষ

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT