চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডায় মসজিদে গুলি, হতাহত কয়েকজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে আগুন দেয়ার পর এবার কানাডার একটি মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আর সিবিসি নিউজ জানিয়েছে মৃতের সংখ্যা পাঁচ বা তার বেশি, আহত হয়েছে বেশ কয়েকজন। দেশটির  কুইবেক শহরের  ইসলামিক সেন্টার মসজিদে মাগরিবের নামাজের সময় এই গুলি এবং হতাহতের ঘটনা ঘটে।

ইরাক, সিরিয়াসহ মোট ৭টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যে কোনো শরণার্থীর অনুপ্রবেশ ৯০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়ে শনিবার কঠোর অভিবাসন নীতির নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি শরনার্থী নথিকরণ কার্যক্রম ১২০ দিনের জন্যও প্রত্যাহার করেন।

মুসলিমবিরোধী ট্রাম্পের নির্বহী আদেশের কয়েক ঘণ্টার মাথায় দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের একটি মসজিদে আগুন দেয়া হয়। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

Banglabid

ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পরদিনই যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো অভিবাসী জনগণকে নিজ দেশে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার স্বাগত জানানোর একদিন পরই মসজিদে গুলির ঘটনা ঘটলো।

উইলিয়াম নামের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত তিনজন বন্দুকধারী ৪০ জন মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এই ঘটনাকে বর্বর কাজ বলে উল্লেখ করেছেন মসজিদের সভাপতি মোহাম্মদ জানগুই।

সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে এখনো জানা যায়নি। সিবিসি নিউজ কানাডা জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। আর মসজিদসহ বিশাল এলাকা সিল করে দিয়ে তার ঘিরে রাখা হয়েছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও সেখানে প্রবেশ করেছে।

Reneta

গত জুনে পবিত্র রমজান মাসে একটি শূকরের মাথা এই মসজিদের দরজার সামনে রেখে আসা হয়েছিল।

কুইবেকে সম্প্রতি ইসলাম বিদ্বেষ বেড়েই চলছে। ২০১৩ সালে নারীদের নেকাব নিষিদ্ধ নিয়ে রাজনৈতিক তর্ক-বিতর্কের পর থেকে ইসলাম বিদ্বেষ চরম আকার ধারণ করছে। ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে হামলার পরের দিন কুইবেকের প্রতিবেশী রাজ্য ওন্টারিওতে একটি মসজিদ পুড়িয়ে দেয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারত ৫ রানে জয়ী

পরবর্তী

বারাদা উপত্যকা দখল করলো সিরিয়ার সরকারি বাহিনী

পরবর্তী

বারাদা উপত্যকা দখল করলো সিরিয়ার সরকারি বাহিনী

প্রতিবাদের মুখেও অভিবাসী নিষেধাজ্ঞার পক্ষে ট্রাম্প সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT