চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে তৈরি হবে না মর্ডানার করোনা ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রের বায়োটেক সংস্থা মর্ডানা জানিয়েছে, ২৫ নভেম্বরের আগে তারা তাদের করোনাভাইরাসের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন চাইবে না।

বুধবার ফিনান্সিয়াল টাইমসকে মর্ডানার সিইও একথা জানান। নির্বাচনের আগে আগে ভ্যাকসিন তৈরি করে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় একটি বড়সড় প্রভাব আনার আশায় এমন খবর একটি বড় ধাক্কা।

স্টিফেন ব্যানসেল সংবাদমাধ্যমকে বলেন, ২৫ নভেম্বর এমন একটি সময়, যখন আমাদের কাছে পর্যাপ্ত সুরক্ষা তথ্য থাকবে যেগুলো আমরা এফডিএতে(খাদ্য ও ওষুধ প্রশাসন) পাঠাতে পারবো। সুরক্ষা তথ্য ভালো থাকার অর্থই ভ্যাকসিনটিকে নিরাপদ বলে মনে করা হচ্ছে।

Banglabid

করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপ বেশ সমালোটিত হয়েছে। তিনি বারবার বলেও আসছেন ৩ নভেম্বরের আগে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। এসব কারণেই বিশেষজ্ঞদের উদ্বেগ যে তার প্রশাসন রাজনৈতিক কারণে নিয়ন্ত্রক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করতে পারে।

ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী সাবেক সহ-রাষ্ট্রপতি জো বিডেনের সাথে বিতর্ক চলাকালে মঙ্গলবার রাতেও তিনি তার বক্তব্যের পুনরাবৃত্তি করেন। বলেন, ১ নভেম্বরের আগেই আমাদের কাছে উত্তর থাকবে।

সারা বিশ্বে যে ১১টি ভ্যাকসিন পরীক্ষণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে তার মধ্যে একটি মর্ডানার ভ্যাকসিন। আরেকটি নিয়ে কাজ করছে ফাইজা। তাদের সিইও আলবার্ট বাউরলা বলেন, অক্টোবরের মধ্যে তাদের ভ্যাকসিন কাজ করবে কিনা সে সম্পর্কে একটি স্পষ্ট উত্তর দিতে পারবেন।

Reneta

তবে এসব দাবি সম্পর্কে অনেক বিশেষজ্ঞই সন্দেহ প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, চলমান ট্রায়ালগুলিতে সেই সময়ের মধ্যে ড্রাগের সুরক্ষা এবং কার্যকারিতা প্রমাণ করার জন্য পর্যাপ্ত পরিসংখ্যান তথ্য থাকবে না।

অক্টোবরের মধ্যে ভ্যাকসিন আনার কথা বলে প্রেসিডেন্টকে অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছেন তেমন দাবি অস্বীকার করেন বাউরলা।

বলেন, আমাদের জন্য নির্বাচনের দিনও কৃত্রিম দিন, অক্টোবরের শেষও কৃত্রিম দিন। তারও আগে ভ্যাকসিন আনতে সক্ষম হলে আমরা আনবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিনমর্ডানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাপ্তাহিক ‘বাংলার বাণী’ পত্রিকা প্রকাশ করতেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

পরবর্তী

অভিনেতা আফরান নিশোর বাবা মারা গেছেন

পরবর্তী

অভিনেতা আফরান নিশোর বাবা মারা গেছেন

পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সাকিব

সর্বশেষ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT