চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে মুক্ত হলো মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রায় দুই যুগ পর মিয়ানমারের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র সঙ্গে  বৈঠকের কয়েক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিশ্বের দরিদ্র দেশগুলোকে যুক্তরাষ্ট্র যে বাণিজ্যিক সুবিধা দিয়ে থাকে মিয়ানমার সেটা পায় না ১৯৮৯ সাল থেকে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্রের প্রসারে দেশটিতে সম্প্রতি যে বাস্তব অগ্রগতির চিত্র দেখা যাচ্ছে তা থেকে বোঝা যায়, মিয়ানমার এখন আর  আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি নয়।

Banglabid

মার্কিন সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপটি নেয়া হয়েছে বহু বছর ধরে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন থাকা মিয়ানমারের অর্থনৈতিক ব্যবস্থার দ্রুত পরিবর্তনকে সমর্থন করার জন্য। কেননা সু চি সরকার ক্ষমতায় আসার পর থেকে কঠোর প্রচেষ্টার মাধ্যমে দেশটিকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের হাউজ ও সিনেট স্পিকারদের কাছে লেখা চিঠিতে ওবামা বলেন, মিয়ানমার গণতন্ত্রের সমন্বয়সাধনসহ নানা ধরণের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় দেশটির সরকার ও তার জনগণের পাশে দাঁড়াতে চায় যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলেেএখন থেকে মিয়ানমারের অনেক প্রতিষ্ঠানই কম ট্যারিফে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করার সুযোগ পাবে। সাবেক জান্তা সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘কালো তালিকা’ থেকে বাদ দেয়া হয়েছে। তবে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান এখনো তালিকায় রয়ে গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বারাক ওবামামিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়া সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি

পরবর্তী

আফসোসের নাম নাসির হোসেন

পরবর্তী

আফসোসের নাম নাসির হোসেন

গাজীপুরে জঙ্গিদের দু'টি বাড়িতে র‍্যাব-পুলিশের অভিযান, নিহত ২

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT