গাজীপুরে কাছাকাছি দু’টি বাড়িতে পুলিশ-র্যাবের জঙ্গি বিরোধী অভিযান চলছে। একটি বাড়িতে অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সেই বাড়িতে তল্লাশী চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক আটক করা হয়েছে। তবে এব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। চার সহযোগীসহ নিউ জেএমবির ঢাকা বিভাগীয় প্রধান আকাশ আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে গাজীপুর শহরের কাছে আরেকটি বাসা ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতর কমান্ডো অপারেশনের প্রস্তুতি নিচ্ছে সোয়াট। হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে পুলিশ।
তাদের সঙ্গে অপারেশনে যোগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি ইউনিট, ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশ। বাড়ির ভেতর জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর কমান্ডো অভিযান চালাতে ডাকা হয়েছে সোয়াট-কে।
,







